খুলনায় ৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের বিশেষ অভিযানে উদ্ধারকৃত ১০২টি মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা হস্তান্তর
খুলনায় চুরি ছিনতাই ও অনলাইনে সংগঠিত অপরাধ দমন অভিযানে প্রতি মাসের ন্যায় উদ্ধারকৃত মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় হারানো নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভিন্ন থানায় মোবাইল হারানো ও বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা এবং অনলাইনে সংগঠিত সাইবার ক্রাইম সংক্রান্তে হওয়া জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১০২ টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৭১ হাজার ৬শত ১০ টাকা উদ্ধার করেছে ৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট।
গতকাল রবিবার (৩০আগস্ট ) সকাল ১১ টায় ৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রকৃত মালিকদের হাতে হারিয়ে যাওয়া ফোন এবং বিকাশ প্রতারণায় হারানো টাকা হস্তান্তর করা হয়।
এ সময় ৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি এম এম সালাহউদ্দিন, সহকারী অধিনায়ক আবুল কালাম আজাদ সহ ৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
হারনো মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার টাকা ফিরে পেয়ে ৩ এপিবিএন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা।
৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি এম এম সালাউদ্দিন বলেন, জিডির ভিত্তিতে ৩ এপিবিএন পুলিশ হারানো বা চুরি যাওয়া মোবাইল, বিকাশ প্রতারণার টাকা উদ্ধার সহ অনলাইনে সংগঠিত সাইবার ক্রাইম নিয়ে কাজ করে থাকেন এপিবিএন পুলিশ এবং ভুক্তভোগীদের হাতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হারানো মোবাইল এবং বিকাশ প্রতারণার টাকা হস্তান্তর করে থাকে। মানুষের সেবা প্রদানের লক্ষ্যে এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















