Dhaka ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি বীরগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ ক্লিনিকে জরিমানা মাদকবিরোধী অভিযান: ৪ জনের ৬ মাসের কারাদণ্ড রেলস্টেশনে অজ্ঞাত শিশু উদ্ধার  যশোরে ইয়াবা ও রেক্টিফাইড স্পিরিটসহ দুইজন আটক গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- নজরুল ইসলাম পুরাতন সাতক্ষীরায় চলাচলের পথ দখলের প্রতিবাদ করায় কুপিয়ে জখম সাতক্ষীরা তালায় প্রতিবন্ধী সদস‍্যদের ৩দিন ব‍্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন স্কালোনি! দাবি স্প্যানিশ গণমাধ্যমের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত

গোবিন্দগঞ্জ ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে চাচা কফিল উদ্দিন মাস্টার (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কফিল উদ্দিন মাস্টার ওই গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে।

তিনি স্থানীয় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। আহতরা হলেন- মৃত কফিল উদ্দিন মাস্টারের স্ত্রী পান্না বেগম (৫০) একই গ্রামের মধু মিয়ার স্ত্রী দুলুফা বেগম (৩২) আব্দুর রহিম মিয়ার ৩ ছেলে মতিয়ার রহমান (৪২) মধু মিয়া (৩৯) ও আতোয়ার রহমান (৩৫)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান কফিল উদ্দিন মাস্টারের সাথে তার আপন ভাতিজা আব্দুল জলিল মেম্বরের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার ঘটনাস্থলে মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক(ওসি) জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ খবর পেয়ে গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার(সি সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন

জনপ্রিয় পোস্ট

সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি

গোবিন্দগঞ্জ ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

আপডেটের সময়: ০৭:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬