Dhaka ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

চাপের মুখেও নির্বাচনে লড়বেন ইনফান্তিনো!

  • আকাশ দাশ সৈকত
  • আপডেটের সময়: ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 82

চাপের মুখেও নির্বাচনে লড়বেন ইনফান্তিনো!

বাড়ছে চাপ, উঠছে পদত্যাগের দাবি—তবুও নিজের সিদ্ধান্তে অটল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি হিসেবে সাম্প্রতিক সময়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৫৬ বছর বয়সী ইনফান্তিনো। ফিফার বিভিন্ন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে বিতর্কের পাশাপাশি তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি কয়েকটি প্রভাবশালী কনফেডারেশন থেকে তার প্রতি সমর্থন প্রত্যাহারের চাপও তৈরি হয়েছে।

তবে এসব চাপকে পাশ কাটিয়ে টানা চতুর্থ মেয়াদে ফিফার সভাপতি হওয়ার দৌড়ে থাকছেন ইনফান্তিনো। ফিফার এক মুখপাত্রও নিশ্চিত করেছেন, তার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

ফিফার মুখপাত্র বলেন, “ফিফা সভাপতি এপ্রিলেই ঘোষণা করেছিলেন যে তিনি ২০২৭ সালের নির্বাচনে পুনর্নির্বাচনের জন্য দাঁড়াবেন। অবশ্যই, কিছুই পরিবর্তন হয়নি। মি. ইনফান্তিনো নির্বাচনে দাঁড়াবেন।”

আগামী ১৮ মার্চ ২০২৭ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হওয়ার কথা ফিফা সভাপতি নির্বাচন। এখন পর্যন্ত ইনফান্তিনোর বিপক্ষে কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। ফলে বিরোধিতা ও চাপ বাড়লেও নির্বাচনী লড়াইয়ে এই মুহূর্তে ইনফান্তিনোর সামনে নেই কোনো ঘোষিত প্রতিদ্বন্দ্বী।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

চাপের মুখেও নির্বাচনে লড়বেন ইনফান্তিনো!

আপডেটের সময়: ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬