Dhaka ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে “বিভ্রান্তি” বাদীর সংবাদ সম্মেলন সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে শয়তানের নিঃশ্বাস” আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন

চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা

কালিগঞ্জের চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে ক্লাইম্ব প্রকল্পের আওতায় অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে টেকসই পরিবর্তন এবং নাগরিক সমাজের কার্যকর অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার শুভ সূচনা করেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু বকর গাইন।প্রকল্পের কমিউনিটি মবিলাইজার বিপুল রায়ের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের মূল বিষয়বস্তু, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রজেক্ট অফিসার মো. মোশারেফ আলী সোহেল। এ সময় ওয়াশ খাতে স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের ভূমিকা, বাজেট বিশ্লেষণ এবং জনগণের পানি ও স্যানিটেশনের অধিকার নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মুক্ত আলোচনায় অংশ নেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু বকর গাইন, ইউপি সদস্য মো. সাইলুজ্জামান খান, ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি আমিনুর রহমান ও এনজিও প্রতিনিধি রাজিয়া সুলতানাসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনিয়ন

আলোচনায় অংশ গ্রহণ কারীরা বলেন, সমাজের কোনো শ্রেণি বা জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে প্রকৃত ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সমাজের সকল মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ, সহজ প্রবেশ যোগ্য ও মর্যাদাপূর্ণ ওয়াশ সেবা নিশ্চিত করা প্রয়োজন। এ প্রকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি উন্নয়ন বাজেটের যথাযথ ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে ওয়াশ খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।উল্লেখ্য, সুইডেন সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশের বাস্তবায়নে উন্নয়ন সংগঠন রূপান্তর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ক্লাইম্ব প্রকল্প বাস্তবায়ন করছে।

স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে জলবায়ু-সহনশীল, জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তি মূলক পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) ব্যবস্থা গড়ে তুলতে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি

চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা

আপডেটের সময়: ০৮:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কালিগঞ্জের চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে ক্লাইম্ব প্রকল্পের আওতায় অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে টেকসই পরিবর্তন এবং নাগরিক সমাজের কার্যকর অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার শুভ সূচনা করেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু বকর গাইন।প্রকল্পের কমিউনিটি মবিলাইজার বিপুল রায়ের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের মূল বিষয়বস্তু, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রজেক্ট অফিসার মো. মোশারেফ আলী সোহেল। এ সময় ওয়াশ খাতে স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের ভূমিকা, বাজেট বিশ্লেষণ এবং জনগণের পানি ও স্যানিটেশনের অধিকার নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মুক্ত আলোচনায় অংশ নেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু বকর গাইন, ইউপি সদস্য মো. সাইলুজ্জামান খান, ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি আমিনুর রহমান ও এনজিও প্রতিনিধি রাজিয়া সুলতানাসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

আলোচনায় অংশ গ্রহণ কারীরা বলেন, সমাজের কোনো শ্রেণি বা জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে প্রকৃত ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সমাজের সকল মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ, সহজ প্রবেশ যোগ্য ও মর্যাদাপূর্ণ ওয়াশ সেবা নিশ্চিত করা প্রয়োজন। এ প্রকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত