Dhaka ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার। রাজারহাটে অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে বাইকে আগুন, ভুয়া শিরোনাম নিয়ে ক্ষোভ মালিকের বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবির কারাদণ্ড ও অর্থদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাত ১২টার পর এসআই ইব্রাহিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা খাইরুল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় সেখানে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন ফতেজংপুর হিন্দুপাড়া এলাকার দিলীপ রায়ের ছেলে রিপন রায় চঞ্চল (২৮) এবং গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কড়ুয়াহাট এলাকার শাহিনুর ইসলামের ছেলে সজীব হোসেন (২৯)।

আরও পড়ুনঃ  ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং পুরো থানা এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

আরও পড়ুনঃ  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই স্টেশনকে জরিমানা
জনপ্রিয় পোস্ট

রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবির কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেটের সময়: ১০:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাত ১২টার পর এসআই ইব্রাহিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা খাইরুল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় সেখানে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন ফতেজংপুর হিন্দুপাড়া এলাকার দিলীপ রায়ের ছেলে রিপন রায় চঞ্চল (২৮) এবং গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কড়ুয়াহাট এলাকার শাহিনুর ইসলামের ছেলে সজীব হোসেন (২৯)।

আরও পড়ুনঃ  ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ৩

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং পুরো থানা এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি চেষ্টায় দুইজন গ্রেপ্তার