Dhaka ০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় শিশু গুরুতর আহত

যশোরের ঝিকরগাছা উপজেলায় দ্রুতগতির একটি ইজিবাইকের ধাক্কায় ফারিয়া জান্নাত (৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঝিকরগাছা থানাধীন মিস্ত্রিদিয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

আহত শিশুটি উপজেলার বহিরামপুর গ্রামের সবুজ আহমেদের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির ইজিবাইক শিশুটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়।

আরও পড়ুনঃ  ১৬১ প্রাথমিক বিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য

পরে স্থানীয় পথচারী রিপন (৩৫) শিশুটিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতাল সূত্র জানায়, আহত শিশুটিকে হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

আরো পড়ুন:-

এদিকে দুর্ঘটনায় জড়িত ইজিবাইকটি শনাক্ত করা সম্ভব না হলেও স্থানীয়রা বেপরোয়া গতিতে ইজিবাইক চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

ই-পেপার

ফেজবুক

জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় শিশু গুরুতর আহত

আপডেটের সময়: ০৭:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬