Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

যশোরের ঝিকরগাছায় এক নারী ও তার দুই শিশু সন্তানকে মারধর এবং মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করে এবং ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা হয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার বেনেয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন ইমামুল ইসলাম আশিক , মোছাঃ ইয়াসমিন আক্তার, মোঃ রিপন ও মোঃ মনিরুজ্জামান মনি। মামলার ৪ নং আসামি শহিদুল ইসলাম পলাতক আছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ

মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শা উপজেলার নাটাদিয়া গ্রামের মোঃ ফারজেল আলীর মেয়ে মোছাঃ শাকিলা খাতুনের (৩৫) সঙ্গে ইমামুল ইসলাম আশিকের ২০২৩ সালে বিয়ে হয়। তারা ঝিকরগাছার বেনেয়ালী এলাকায় বসবাস শুরু করেন। ইমামুল ইসলাম আশিকের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ ইয়াসমিন আক্তারের যাতায়াত নিয়ে আগে থেকেই পারিবারিক বিরোধ চলছিল।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

এর জের ধরে ১২ আগস্ট ভোর আনুমানিক ৫টার দিকে ইমামুল ইসলাম আশিক, ইয়াসমিন আক্তার ও মোঃ মনিরুজ্জামান মনি সহ আরও কয়েকজন শাকিলাকে মারধর করে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার দুই শিশু সন্তান রিফাত হোসেন (২) ও সাব্বির (৭)-কেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়ার সহযোগিতায় শাকিলাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শাকিলা ও তার দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শাকিলার বাবা মোঃ ফারজেল আলী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে আটক করে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মামলা দায়েরের সাথে সাথে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

আপডেটের সময়: ০৯:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

যশোরের ঝিকরগাছায় এক নারী ও তার দুই শিশু সন্তানকে মারধর এবং মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করে এবং ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা হয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার বেনেয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন ইমামুল ইসলাম আশিক , মোছাঃ ইয়াসমিন আক্তার, মোঃ রিপন ও মোঃ মনিরুজ্জামান মনি। মামলার ৪ নং আসামি শহিদুল ইসলাম পলাতক আছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ

মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শা উপজেলার নাটাদিয়া গ্রামের মোঃ ফারজেল আলীর মেয়ে মোছাঃ শাকিলা খাতুনের (৩৫) সঙ্গে ইমামুল ইসলাম আশিকের ২০২৩ সালে বিয়ে হয়। তারা ঝিকরগাছার বেনেয়ালী এলাকায় বসবাস শুরু করেন। ইমামুল ইসলাম আশিকের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ ইয়াসমিন আক্তারের যাতায়াত নিয়ে আগে থেকেই পারিবারিক বিরোধ চলছিল।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে কনসার্টে "শেখ হাসিনা" স্লোগান. আয়োজক পিয়াল গ্রেফতার

এর জের ধরে ১২ আগস্ট ভোর আনুমানিক ৫টার দিকে ইমামুল ইসলাম আশিক, ইয়াসমিন আক্তার ও মোঃ মনিরুজ্জামান মনি সহ আরও কয়েকজন শাকিলাকে মারধর করে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার দুই শিশু সন্তান রিফাত হোসেন (২) ও সাব্বির (৭)-কেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়ার সহযোগিতায় শাকিলাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শাকিলা ও তার দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শাকিলার বাবা মোঃ ফারজেল আলী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে আটক করে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী