Dhaka ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

ঝিকরগাছায় সিম কোম্পানি, ক্লিনিক ও প্রতিষ্ঠানের মাইকিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী

যশোরের ঝিকরগাছা বাজার ও আশপাশের এলাকায় সিম কোম্পানির প্রচারণা, বিভিন্ন ক্লিনিক ও প্রতিষ্ঠানের মাইকিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ঝিকরগাছা বাজার ব্রিজের মুখে একসঙ্গে কয়েকটি সিম কোম্পানির সিম বিক্রির প্রচারণায় মাইকিং করায় শব্দদূষণে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী ও পথচারীরা।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্থানীয়দের অভিযোগ, বাজারের ব্যস্ততম এলাকায় একাধিক মাইক ব্যবহারের কারণে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ক্লিনিক ও প্রতিষ্ঠানের প্রচারণায়ও মাইকিং করা হচ্ছে। ফলে বাজারে আসা মানুষ, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের অনেকেই বিরক্ত হয়ে পড়েছেন।

তাদের দাবি, প্রয়োজনীয় প্রচারণা করা হলেও জনবহুল ও ব্যস্ত এলাকায় উচ্চ শব্দে মাইকিংয়ের বিষয়টি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে বাজারের স্বাভাবিক পরিবেশও বজায় থাকবে।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফউল্লাহ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেন। পরে মাইকিংয়ের সঙ্গে সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ইউএনও এম সাইফউল্লাহ বলেন, বিষয়টি আমি সরেজমিনে দেখেছি। সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। আশা করছি, শিগগিরই মাইকিং বন্ধ হয়ে যাবে।”

এলাকাবাসী বলছেন, উপজেলা প্রশাসনের এ উদ্যোগের পর বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত শব্দে মাইকিং বন্ধ হবে এবং জনভোগান্তি কমবে—এমনটাই প্রত্যাশা তাদের।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ঝিকরগাছায় সিম কোম্পানি, ক্লিনিক ও প্রতিষ্ঠানের মাইকিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেটের সময়: ০৮:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

ঝিকরগাছায় সিম কোম্পানি, ক্লিনিক ও প্রতিষ্ঠানের মাইকিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী

যশোরের ঝিকরগাছা বাজার ও আশপাশের এলাকায় সিম কোম্পানির প্রচারণা, বিভিন্ন ক্লিনিক ও প্রতিষ্ঠানের মাইকিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ঝিকরগাছা বাজার ব্রিজের মুখে একসঙ্গে কয়েকটি সিম কোম্পানির সিম বিক্রির প্রচারণায় মাইকিং করায় শব্দদূষণে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী ও পথচারীরা।

আরও পড়ুনঃ  অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

স্থানীয়দের অভিযোগ, বাজারের ব্যস্ততম এলাকায় একাধিক মাইক ব্যবহারের কারণে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ক্লিনিক ও প্রতিষ্ঠানের প্রচারণায়ও মাইকিং করা হচ্ছে। ফলে বাজারে আসা মানুষ, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের অনেকেই বিরক্ত হয়ে পড়েছেন।

তাদের দাবি, প্রয়োজনীয় প্রচারণা করা হলেও জনবহুল ও ব্যস্ত এলাকায় উচ্চ শব্দে মাইকিংয়ের বিষয়টি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে বাজারের স্বাভাবিক পরিবেশও বজায় থাকবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফউল্লাহ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেন। পরে মাইকিংয়ের সঙ্গে সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন