Dhaka ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হয়।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। রাজধানী থেকে জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে টুঙ্গিপাড়ার অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈকত বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি মোল্লা ইমদাদ, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু এবং পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

এ ছাড়া টুঙ্গিপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ডা. একরাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবনকৃষ্ণ চোকিদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী ও পৌর সহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন। উপজেলার পাঁচটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সমাজসেবকরাও এতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু মশক নিধন বা ওষুধ প্রয়োগ যথেষ্ট নয়। এডিস মশার বংশবিস্তারের সুযোগ বন্ধ করতে হলে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যেখানে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার আশাশুনিতে এক নারীর দুই স্বামী! প্রথম স্বামীর বিরুদ্ধে মামলা

সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা জন্মানোর সম্ভাব্য স্থান খুঁজে বের করে দ্রুত তা পরিষ্কার ও ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভিডিও কনফারেন্স শেষে উপজেলা পরিষদ চত্বর ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে পানি জমে থাকা এবং এডিস মশার প্রজননের সম্ভাবনা রয়েছে—এমন স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী

উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে সরকারি কার্যক্রমের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ জন্য নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের জায়গা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেটের সময়: ০৭:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হয়।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। রাজধানী থেকে জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে টুঙ্গিপাড়ার অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈকত বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি মোল্লা ইমদাদ, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু এবং পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন ৫ লাখ টাকার ক্ষতির দাবি

এ ছাড়া টুঙ্গিপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ডা. একরাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবনকৃষ্ণ চোকিদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী ও পৌর সহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন। উপজেলার পাঁচটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সমাজসেবকরাও এতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু মশক নিধন বা ওষুধ প্রয়োগ যথেষ্ট নয়। এডিস মশার বংশবিস্তারের সুযোগ বন্ধ করতে হলে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যেখানে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা জন্মানোর সম্ভাব্য স্থান খুঁজে বের করে দ্রুত তা পরিষ্কার ও ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভিডিও কনফারেন্স শেষে উপজেলা পরিষদ চত্বর ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে পানি জমে থাকা এবং এডিস মশার প্রজননের সম্ভাবনা রয়েছে—এমন স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুনঃ  সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ,এবং জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।