Dhaka ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পূর্ব বিরোধের জেরে চর ঈশ্বরদিয়ায় যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৪ ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন পরিষদে টিআর প্রকল্পের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১ বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং।

ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় বাবার মৃত্যুর পর বেদখল হয়ে যাওয়া এক একর ৫০ শতক জমি দীর্ঘ ৫০ বছর পর ফিরে পেয়েছেন তার ছেলে আব্দুর রহমান। এতে আনন্দের জোয়ার বইছে দরিদ্র পরিবারটির মাঝে ।

স্থানীয়দের সাথে কয়েক দফায় শালিসে বৈঠকের পর আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জমির মালিকানা ও দখল আব্দুর রহমানকে বুঝিয়ে দেন। মালিকানা বুঝে পাওয়ার পর জমিতে হালচাষ করে ভুট্টা রোপন করেছেন আব্দুর রহমান।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে দেহ ব্যবসার অভিযোগে ৭ জনের কারাদণ্ড

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে, ১৯৭৬ সালে বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে এক একর ৫০ শতক জমি পত্তন/সরকারি বন্দোবস্ত দিয়েছিল তৎকালীন স্থানীয় প্রশাসন। ছেলে আব্দুর রহমানের বয়স যখন ৭ বছর, তখন হটাৎ করেই মারা যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এরপর থেকে বেদখল হয়ে যায় পুরো সম্পত্তি। নাবালক থাকার কারণে ওই সময় বাবার জমির দখল ধরে রাখতে পারেননি ছেলে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ৪ সাজা পরোয়ানাভুক্ত আসামি সেলিম চৌধুরী গ্রেফতার।

আব্দুর রহমান বলেন, ‘বাবা যখন মারা গেলেন, তখন আমার বয়স ৭ বছর। বাবার শোক কাটিয়ে উঠার আগেই স্থানীয় প্রভাবশালীরা আমাদের জমিগুলো দখল করে নেয়। আমরা বার বার চেষ্টা করেছি জমি উদ্ধারের, কিন্তু ব্যর্থ হয়েছি। আমাদের কাগজপত্র ভুয়া, টাকা পয়সা না থাকার কারণে পাত্তা দিতো না প্রতিপক্ষরা। স্থানীয়ভাবে শালিস মীমাংসার জন্য বসলে মানতো না প্রতিপক্ষের লোকজন। পরে উপজেলা ভূমি অফিসে এ্যাসিল্যান্ডের কাছে যাই। তিনি কয়েকদফায় কাগজপত্র যাচাই করে শালিস ডাকেন। সেখানে সিদ্ধান্ত হওয়ার পর জমিতে লাল কাপড় বেধে দিয়ে আজ দখল বুঝে পেলাম। আমি অসহায় ছিলাম, এ্যাসিল্যান্ড স্যার না হলে শেষ বয়সে পথে বসতে হতো।’

আরও পড়ুনঃ  সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
জনপ্রিয় পোস্ট

পূর্ব বিরোধের জেরে চর ঈশ্বরদিয়ায় যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৪

ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান

আপডেটের সময়: ০৯:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় বাবার মৃত্যুর পর বেদখল হয়ে যাওয়া এক একর ৫০ শতক জমি দীর্ঘ ৫০ বছর পর ফিরে পেয়েছেন তার ছেলে আব্দুর রহমান। এতে আনন্দের জোয়ার বইছে দরিদ্র পরিবারটির মাঝে ।

স্থানীয়দের সাথে কয়েক দফায় শালিসে বৈঠকের পর আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জমির মালিকানা ও দখল আব্দুর রহমানকে বুঝিয়ে দেন। মালিকানা বুঝে পাওয়ার পর জমিতে হালচাষ করে ভুট্টা রোপন করেছেন আব্দুর রহমান।

আরও পড়ুনঃ  টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অভিযানে ৬ হাউসবোট কে জরিমানা ১৪টি সাউন্ড বক্স জব্দ।

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে, ১৯৭৬ সালে বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে এক একর ৫০ শতক জমি পত্তন/সরকারি বন্দোবস্ত দিয়েছিল তৎকালীন স্থানীয় প্রশাসন। ছেলে আব্দুর রহমানের বয়স যখন ৭ বছর, তখন হটাৎ করেই মারা যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এরপর থেকে বেদখল হয়ে যায় পুরো সম্পত্তি। নাবালক থাকার কারণে ওই সময় বাবার জমির দখল ধরে রাখতে পারেননি ছেলে।

আরও পড়ুনঃ  সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি