Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শার্শায় নেশা জাতীয় উইন্সেরেক্স সিরাপসহ যুবক আটক যশোরে বিজিবির অভিযানে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫ রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয় যশোরের শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে চাহিদাকৃত তথ্য না পাওয়ার অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত আপিল কর্তৃপক্ষের কাছে আপিল আবেদন করেছেন সাংবাদিক সুজন মাহমুদ। তিনি ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আপিল আবেদন জমা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫

আপিল আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৭ জুন ২০২৬ তারিখে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত ফরমে পানিসারা ইউনিয়ন পরিষদের সচিবের কাছে আবেদন করে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ইউনিয়ন পরিষদের সরকারি রাজস্ব আয়ের পরিমাণ, ব্যয়ের হিসাব এবং সংশ্লিষ্ট ভাউচারসহ প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়।

কিন্তু আইন নির্ধারিত সময় অতিক্রম হলেও কোনো তথ্য সরবরাহ করা হয়নি। একই সঙ্গে তথ্য প্রদান না করার কারণও লিখিতভাবে জানানো হয়নি। এ অবস্থায় আইনি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবির অভিযানে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাইদকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও সংবাদ লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে পানিসারা ইউনিয়ন পরিষদে খাল খনন, রাস্তা সংস্কার, ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়মবহির্ভূতভাবে প্রকল্প বাস্তবায়ন, টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে সচিব ফরহাদ হোসেনকে নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ  রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ

এসব প্রতিবেদনে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের বক্তব্যের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন, সরকারি অর্থ ব্যয় ও হিসাব-নিকাশ নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনিকভাবে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

অভিযোগের বিষয়ে সচিব ফরহাদ হোসেনের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

জনপ্রিয় পোস্ট

শার্শায় নেশা জাতীয় উইন্সেরেক্স সিরাপসহ যুবক আটক

তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল

আপডেটের সময়: ০৮:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে চাহিদাকৃত তথ্য না পাওয়ার অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত আপিল কর্তৃপক্ষের কাছে আপিল আবেদন করেছেন সাংবাদিক সুজন মাহমুদ। তিনি ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আপিল আবেদন জমা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

আপিল আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৭ জুন ২০২৬ তারিখে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত ফরমে পানিসারা ইউনিয়ন পরিষদের সচিবের কাছে আবেদন করে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ইউনিয়ন পরিষদের সরকারি রাজস্ব আয়ের পরিমাণ, ব্যয়ের হিসাব এবং সংশ্লিষ্ট ভাউচারসহ প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়।

কিন্তু আইন নির্ধারিত সময় অতিক্রম হলেও কোনো তথ্য সরবরাহ করা হয়নি। একই সঙ্গে তথ্য প্রদান না করার কারণও লিখিতভাবে জানানো হয়নি। এ অবস্থায় আইনি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাইদকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও সংবাদ লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে পানিসারা ইউনিয়ন পরিষদে খাল খনন, রাস্তা সংস্কার, ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়মবহির্ভূতভাবে প্রকল্প বাস্তবায়ন, টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে সচিব ফরহাদ হোসেনকে নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ  শার্শায় নেশা জাতীয় উইন্সেরেক্স সিরাপসহ যুবক আটক