Dhaka ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫ রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয় যশোরের শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বো আগামীর শুদ্ধতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তুলতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার ফাইনাল, পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যুক্তি, তথ্য ও উপস্থাপনায় শ্রেষ্ঠত্ব দেখিয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম সেমিফাইনালে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের ওপর সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে বিতর্কে অংশ নেয়। প্রাণবন্ত যুক্তি উপস্থাপনের মাধ্যমে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উন্নীত হয়।

আরও পড়ুনঃ  রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ

অপর সেমিফাইনালে একই বিষয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ বিপক্ষে অংশ নেয়। বিচারকদের রায়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়ে ফাইনালে ওঠে।

ফাইনালে ‘পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতির বিস্তারের মূল কারণ’ বিষয়ের ওপর সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং নলতা মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে অবস্থান নিয়ে অংশগ্রহণ করে। তথ্যনির্ভর ও প্রাণবন্ত বিতর্ক শেষে বিচারকদের সর্বসম্মত রায়ে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়,

খুলনার উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার, কালিগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,

আরও পড়ুনঃ  চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার

জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল এবং রোকেয়া মনসুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সোমা বিশ্বাস।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল।

সময় নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। ফলাফল সংরক্ষণে সহযোগিতা করেন কমিটির সদস্য কণিকা সরকার ও সৈয়দ মাহমুদুর রহমান।

আরও পড়ুনঃ  পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিতর্ক ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জনকারী কালিগঞ্জের কৃতি অ্যাথলেট মো. জাকির হোসেনকে সংবর্ধনা জানানো হয়।

বিতর্ক প্রতিযোগিতায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের রাকিবুল হাসান সেরা বক্তা নির্বাচিত হন। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন একই বিদ্যালয়ের রাকিবুল হাসান, দ্বিতীয় হন দিগন্ত মণ্ডল এবং তৃতীয় স্থান অর্জন করেন শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ঐশী দে। এছাড়া আরও ছয়জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫

দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়

আপডেটের সময়: ০৮:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বো আগামীর শুদ্ধতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তুলতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার ফাইনাল, পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যুক্তি, তথ্য ও উপস্থাপনায় শ্রেষ্ঠত্ব দেখিয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম সেমিফাইনালে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের ওপর সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে বিতর্কে অংশ নেয়। প্রাণবন্ত যুক্তি উপস্থাপনের মাধ্যমে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উন্নীত হয়।

আরও পড়ুনঃ  তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল

অপর সেমিফাইনালে একই বিষয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ বিপক্ষে অংশ নেয়। বিচারকদের রায়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়ে ফাইনালে ওঠে।

ফাইনালে ‘পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতির বিস্তারের মূল কারণ’ বিষয়ের ওপর সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং নলতা মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে অবস্থান নিয়ে অংশগ্রহণ করে। তথ্যনির্ভর ও প্রাণবন্ত বিতর্ক শেষে বিচারকদের সর্বসম্মত রায়ে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়,

খুলনার উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার, কালিগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,

আরও পড়ুনঃ  চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫