Dhaka ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

দ্রুত ডাক সার্ভিসের নামে সাতক্ষীরায় পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

জরুরি চিঠি, নথিপত্র বা পার্সেল দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার সবচেয়ে দ্রুত ও গ্যারান্টিযুক্ত ডাক সার্ভিস (গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট)। বাংলাদেশ ডাক বিভাগের এমন চটকদার ও আকর্ষণীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও পেশাজীবীরা। সাতক্ষীরা প্রধান ডাকঘরের চরম উদাসীনতা, দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনায় ‘এক্সপ্রেস’ সার্ভিসের নামে গ্রাহকদের সাথে রীতিমতো প্রতারণার অভিযোগ উঠেছে। চড়া মাশুল দিয়েও দুই সপ্তাহে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, উল্টো দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের।

জানা যায়, গত ২ জুলাই ২০২৬ তারিখে সাতক্ষীরা প্রধান ডাকঘর থেকে ‘গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট’ এর মাধ্যমে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে একটি অতি জরুরি দাপ্তরিক নথিপত্র পাঠানো হয়। কিন্তু পাঠানোর দীর্ঘ ১৪ দিন পার হয়ে আজ ১৬ জুলাই হলেও সেই অতি জরুরি নথিটি প্রাপকের ঠিকানায় পৌঁছায়নি।

ভুক্তভোগী পেশাজীবী মো. হোসেন আলী জানান, চিঠি পৌঁছাতে অস্বাভাবিক দেরি হওয়ায় তিনি সাতক্ষীরা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকারের দ্বারস্থ হন। তখন পোস্টমাস্টার অনলাইনে ট্র্যাকিং চেক করে আশ্বস্ত করেছিলেন, দুই-একদিনের মধ্যে প্রাপক চিঠি হাতে পেয়ে যাবেন। কিন্তু আজ (১৬ জুলাই) পুনরায় তার সাথে যোগাযোগ করা হলে তিনি আবারও অনলাইনে চেক করে এক অদ্ভুত ও দায়িত্বহীন তথ্য দেন। তিনি জানান, অতি জরুরি সেই নথিটি ঢাকা থেকে নাকি আবারও সাতক্ষীরাতেই ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

সবচেয়ে আশ্চর্যের বিষয়, সরকারি সেবার এমন নজিরবিহীন গাফিলতির কোনো সদুত্তর না দিয়ে পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার ভুক্তভোগী গ্রাহককে সরাসরি ডাকপিওনের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়ে দ্রুত নিজের কক্ষ ত্যাগ করেন।

পরবর্তীতে ডাকপিওনদের কক্ষে গিয়ে যোগাযোগ করা হলে নির্ধারিত ডাকপিওন আক্তারুল ইসলাম জানান, আমার কাছে এখনো কোনো চিঠি আসেনি, আসলে আপনাকে কল দেওয়া হবে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা প্রধান ডাকঘরে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এক তরুণ পেশাজীবী হাবিবুল ইসলাম অত্যন্ত জরুরি নথিপত্র সম্বলিত একটি খাম ঢাকাতে পাঠানোর জন্য এই এক্সপ্রেস সার্ভিসে বুকিং করেছিলেন। কিন্তু একই কায়দায় দীর্ঘদিন সময়ক্ষেপণ করে, প্রাপকের কাছে না পাঠিয়ে সেই চিঠিটি আবারও সাতক্ষীরায় ফেরত পাঠানো হয়।

গ্রাহকদের প্রশ্ন, যে চিঠি রাজধানীতে পৌঁছানোর কথা, তা প্রাপকের ঠিকানায় না গিয়ে কেন এবং কার ভুলে পুনরায় সাতক্ষীরায় ফেরত আসছে? আর ফেরত আসার পরেও কেন তা গ্রাহককে না জানিয়ে দীর্ঘদিন ফেলে রাখা হচ্ছে?

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

​এ অব্যবস্থাপনার বিষয়ে ডাক বিভাগের দক্ষিণাঞ্চল, খুলনার পোস্টমাস্টার জেনারেল (চলতি দায়িত্বে) কবির আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দ্রুততম সময়ে এই “গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট” এর নামে চলা প্রহসন ও কর্মকর্তাদের খামখেয়ালিপনা বন্ধে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাতক্ষীরাবাসী।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

দ্রুত ডাক সার্ভিসের নামে সাতক্ষীরায় পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

আপডেটের সময়: ০৯:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দ্রুত ডাক সার্ভিসের নামে সাতক্ষীরায় পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

জরুরি চিঠি, নথিপত্র বা পার্সেল দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার সবচেয়ে দ্রুত ও গ্যারান্টিযুক্ত ডাক সার্ভিস (গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট)। বাংলাদেশ ডাক বিভাগের এমন চটকদার ও আকর্ষণীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও পেশাজীবীরা। সাতক্ষীরা প্রধান ডাকঘরের চরম উদাসীনতা, দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনায় ‘এক্সপ্রেস’ সার্ভিসের নামে গ্রাহকদের সাথে রীতিমতো প্রতারণার অভিযোগ উঠেছে। চড়া মাশুল দিয়েও দুই সপ্তাহে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, উল্টো দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের।

জানা যায়, গত ২ জুলাই ২০২৬ তারিখে সাতক্ষীরা প্রধান ডাকঘর থেকে ‘গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট’ এর মাধ্যমে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে একটি অতি জরুরি দাপ্তরিক নথিপত্র পাঠানো হয়। কিন্তু পাঠানোর দীর্ঘ ১৪ দিন পার হয়ে আজ ১৬ জুলাই হলেও সেই অতি জরুরি নথিটি প্রাপকের ঠিকানায় পৌঁছায়নি।

ভুক্তভোগী পেশাজীবী মো. হোসেন আলী জানান, চিঠি পৌঁছাতে অস্বাভাবিক দেরি হওয়ায় তিনি সাতক্ষীরা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকারের দ্বারস্থ হন। তখন পোস্টমাস্টার অনলাইনে ট্র্যাকিং চেক করে আশ্বস্ত করেছিলেন, দুই-একদিনের মধ্যে প্রাপক চিঠি হাতে পেয়ে যাবেন। কিন্তু আজ (১৬ জুলাই) পুনরায় তার সাথে যোগাযোগ করা হলে তিনি আবারও অনলাইনে চেক করে এক অদ্ভুত ও দায়িত্বহীন তথ্য দেন। তিনি জানান, অতি জরুরি সেই নথিটি ঢাকা থেকে নাকি আবারও সাতক্ষীরাতেই ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

সবচেয়ে আশ্চর্যের বিষয়, সরকারি সেবার এমন নজিরবিহীন গাফিলতির কোনো সদুত্তর না দিয়ে পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার ভুক্তভোগী গ্রাহককে সরাসরি ডাকপিওনের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়ে দ্রুত নিজের কক্ষ ত্যাগ করেন।

পরবর্তীতে ডাকপিওনদের কক্ষে গিয়ে যোগাযোগ করা হলে নির্ধারিত ডাকপিওন আক্তারুল ইসলাম জানান, আমার কাছে এখনো কোনো চিঠি আসেনি, আসলে আপনাকে কল দেওয়া হবে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা প্রধান ডাকঘরে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এক তরুণ পেশাজীবী হাবিবুল ইসলাম অত্যন্ত জরুরি নথিপত্র সম্বলিত একটি খাম ঢাকাতে পাঠানোর জন্য এই এক্সপ্রেস সার্ভিসে বুকিং করেছিলেন। কিন্তু একই কায়দায় দীর্ঘদিন সময়ক্ষেপণ করে, প্রাপকের কাছে না পাঠিয়ে সেই চিঠিটি আবারও সাতক্ষীরায় ফেরত পাঠানো হয়।

গ্রাহকদের প্রশ্ন, যে চিঠি রাজধানীতে পৌঁছানোর কথা, তা প্রাপকের ঠিকানায় না গিয়ে কেন এবং কার ভুলে পুনরায় সাতক্ষীরায় ফেরত আসছে? আর ফেরত আসার পরেও কেন তা গ্রাহককে না জানিয়ে দীর্ঘদিন ফেলে রাখা হচ্ছে?

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী