Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত গোপালগঞ্জের যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুরে কালিগঞ্জে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১ সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়কের বেহাল দশা এক যুগেও সংস্কার হয়নি, দুর্ভোগে শত শত মানুষ

সাতক্ষীরার পাটকেলঘাটায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে বলফিল্ড মোড় সড়ক। খানাখন্দ, বড় বড় গর্ত ও কাদাপানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়া প্রায় ৩০০ মিটার সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের অন্যতম কারণ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটকেলঘাটা বাজারের জামসেদ এর মুরগীর দোকান থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বলফিল্ড সড়কটি এক যুগের ও বেশি সময় ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে।

প্রতিদিন এ পথে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী

সরেজমিনে দেখা যায়,
সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও জমে আছে পানি, আবার কোথাও কাদায় একাকার হয়ে আছে পুরো রাস্তা। কোনো কোনো অংশে পিচের পরিবর্তে ইটের সলিং দেখা গেছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে সড়কে জমে থাকে হাঁটু পানি, প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের কাদাপানি মাড়িয়েই চলাচল করতে হয়।

ব্যবসায়ী হাবিবুর রহমান হবি বলেন, প্রায় ৩০০ মিটার এই সড়ক পার হতে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হয়। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়। বড় গর্তের কারণে অনেক সময় যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে গর্ত পার করতে হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

উপজেলা এলজিডি অফিস সূত্রে জানা গেছে, এলজিইডির আওতায় চার ধরনের রাস্তা উন্নয়ন ও মেরামত করা হয়। উপজেলা রোড, ইউনিয়ন রোড গুলো এ ক্যাটাগরি, পাটকেলঘাটা বলফিল্ড সড়কটি বি ক্যাটাগরির সড়ক হওয়ায় ২০২০ ও ২১ সাল থেকে শুরু করে চার থেকে পাঁচ বছর ধরে গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু অনুমোদন পাওয়া যায়নি।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প” অর্থাৎ, গ্রামীণ এলাকার রাস্তা, সেতু/কালভার্টসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও নির্মাণের জন্য তালা কলারোয়া ১ আসনের সংসদ সদস্যকে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এলজিইডির এই গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত চলবে।

আরও পড়ুনঃ  ৩ মাস ২৫ দিন পর সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

এছাড়াও জরুরী ও জনগুরুত্বপূর্ণ পাটকেলঘাটা বাজারের বলফিল্ড সড়কটি সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার পাঠিয়েছেন। অনুমোদন পাওয়া গেলে দ্রুত সড়কের ঢালাইয়ের কাজ শুরু করা হবে। স্থানীয় সর্বস্তরের মানুষ সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয় সরুলিয়া ইউনিয় পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। এটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়কের বেহাল দশা এক যুগেও সংস্কার হয়নি, দুর্ভোগে শত শত মানুষ

আপডেটের সময়: ০৮:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়কের বেহাল দশা এক যুগেও সংস্কার হয়নি, দুর্ভোগে শত শত মানুষ

সাতক্ষীরার পাটকেলঘাটায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে বলফিল্ড মোড় সড়ক। খানাখন্দ, বড় বড় গর্ত ও কাদাপানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়া প্রায় ৩০০ মিটার সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের অন্যতম কারণ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটকেলঘাটা বাজারের জামসেদ এর মুরগীর দোকান থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বলফিল্ড সড়কটি এক যুগের ও বেশি সময় ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে।

প্রতিদিন এ পথে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা।

আরও পড়ুনঃ  আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস

সরেজমিনে দেখা যায়,
সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও জমে আছে পানি, আবার কোথাও কাদায় একাকার হয়ে আছে পুরো রাস্তা। কোনো কোনো অংশে পিচের পরিবর্তে ইটের সলিং দেখা গেছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে সড়কে জমে থাকে হাঁটু পানি, প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের কাদাপানি মাড়িয়েই চলাচল করতে হয়।

ব্যবসায়ী হাবিবুর রহমান হবি বলেন, প্রায় ৩০০ মিটার এই সড়ক পার হতে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হয়। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়। বড় গর্তের কারণে অনেক সময় যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে গর্ত পার করতে হয়।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবি'র অভিযানে চোরাচালানী মালামাল জব্দ