Dhaka ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা

ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.: সংসদ সদস্যদের কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের পাবলিক রিলেশন অফিসার (PRO) হিসেবে নিয়োগের প্রস্তাবনা মন্ত্রিপরিষদ সচিবের নিকট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

রবিবার ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে প্রেরিত এ প্রস্তাবে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণ ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি। তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ড, জনঅভিযোগ, নীতিগত সিদ্ধান্ত ও সরকারি কার্যক্রম সম্পর্কে সঠিক ও যাচাইকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিটি নির্বাচনী এলাকায় জনসংযোগ ও গণমাধ্যম সমন্বয় সেল গঠন করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

প্রস্তাবনায় প্রতি নির্বাচনী এলাকায় ন্যূনতম দুইজন (একজন সিনিয়র PRO ও একজন সহকারী PRO) নিয়োগ দিয়ে পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে। এতে সংসদ সদস্যদের কার্যক্রমের নিয়মিত তথ্য সরবরাহ, জনমত সংগ্রহ ও বিশ্লেষণ, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ এবং ভ্রান্ত তথ্য প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংগঠনটি মনে করে।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

চিঠির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ে প্রেরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন স্বাক্ষরিত প্রস্তাবে বিষয়টি সদয় বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা

আপডেটের সময়: ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.: সংসদ সদস্যদের কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের পাবলিক রিলেশন অফিসার (PRO) হিসেবে নিয়োগের প্রস্তাবনা মন্ত্রিপরিষদ সচিবের নিকট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

রবিবার ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে প্রেরিত এ প্রস্তাবে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণ ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি। তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ড, জনঅভিযোগ, নীতিগত সিদ্ধান্ত ও সরকারি কার্যক্রম সম্পর্কে সঠিক ও যাচাইকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিটি নির্বাচনী এলাকায় জনসংযোগ ও গণমাধ্যম সমন্বয় সেল গঠন করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত