Dhaka ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

পূজা দেখতে যাওয়াই কাল হলো শোভন ও দিশার, সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত

যশোরের ঝিকরগাছায় গরু বহনকারী নসিমন ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

নিহত শিশুদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। জানা গেছে, সোমবার বিকেলে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা দেখতে বের হয়েছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাঁদের বহনকারী ভ্যানটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শোভন ও দিশা। সাধন কুমার, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

দুর্ঘটনায় নসিমনের চালক ও এর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত নসিমন চালককে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

পূজা দেখতে বেরিয়ে দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে মিশ্রীদেয়াড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

পূজা দেখতে যাওয়াই কাল হলো শোভন ও দিশার, সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত

আপডেটের সময়: ০৮:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পূজা দেখতে যাওয়াই কাল হলো শোভন ও দিশার, সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত

যশোরের ঝিকরগাছায় গরু বহনকারী নসিমন ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নিহত শিশুদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। জানা গেছে, সোমবার বিকেলে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা দেখতে বের হয়েছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাঁদের বহনকারী ভ্যানটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শোভন ও দিশা। সাধন কুমার, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

দুর্ঘটনায় নসিমনের চালক ও এর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত নসিমন চালককে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।

আরও পড়ুনঃ  অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু