Dhaka ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

পেশাগত ঝুঁকি কমাতে খুলনা বিভাগে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (BJPC) এর উদ্যোগে প্রায় ৬০ জন সাংবাদিকের মাঝে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট ও ইয়ারমাফসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার খুলনার অরণ্য ইকো গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০টি জেলা ছাড়াও পাবনা ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন। পাশাপাশি নিরাপত্তা সরঞ্জাম বিতরণের সাথে সাথে সংগঠনের খুলনা বিভাগের সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

সংগঠনের সভাপতি কৌশিক দে-র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক ও বিজেপিসির বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে এ উদ্যোগের প্রশংসা করেন এবং ফ্রি প্রেস আনলিমিটেড, ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল ১৯-এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, ইতিপূর্বে সংগঠনটি ২০ জন নারী সাংবাদিককে ল্যাপটপ প্রদান করেছিল।

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

আপডেটের সময়: ১০:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

পেশাগত ঝুঁকি কমাতে খুলনা বিভাগে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (BJPC) এর উদ্যোগে প্রায় ৬০ জন সাংবাদিকের মাঝে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট ও ইয়ারমাফসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার খুলনার অরণ্য ইকো গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০টি জেলা ছাড়াও পাবনা ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন। পাশাপাশি নিরাপত্তা সরঞ্জাম বিতরণের সাথে সাথে সংগঠনের খুলনা বিভাগের সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার

সংগঠনের সভাপতি কৌশিক দে-র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক ও বিজেপিসির বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার