Dhaka ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগ ‘আত্মহত্যা’ মামলা নিয়ে সংবাদ সম্মেলন বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহে মা*দ*ক  ছি*ন*তা*ই ও কিশোর গ্যাং দ*মনে বিশেষ অ*ভি*যান গাজীর দরগাহ ফিলিং স্টেশনে আগুন গুরুতর দগ্ধ ইসমাইল বাংলাদেশ দলকে বিদায় জানিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা! যান্ত্রিকতার কবলে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের পাথরের জাঁতা রাজারহাটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত নতুন কুঁড়ি আসরের উদ্বোধনী ম্যাচে মান্দার দাপুটে জয় ২০ লাখ টাকার মুক্তিপণে অপহৃত চিকিৎসক উদ্ধার যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ দলকে বিদায় জানিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দীর্ঘ চার বছরের সম্পর্কের অবসান ঘটলো। গত ৩০ এপ্রিল তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বাফুফে আর নতুন করে চুক্তি নবায়ন না করায় আনুষ্ঠানিকভাবে শেষ হলো ৪১ বছর বয়সী এই কোচের লাল-সবুজ অধ্যায়। বিদায়বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলের সঙ্গে কাটানো সময় নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালন শ্রমিক ঐক্যের আহ্বান

সম্প্রতি হামজা চৌধুরী ও সামিত সোমদের মতো প্রবাসী ফুটবলাররা যখন বাংলাদেশ দলের জার্সি গায়ে অভিষেক ঘটেছে, ঠিক তখনই গুঞ্জন ওঠে ক্যাবরেরার জায়গায় নতুন কোনো ‘হাই প্রোফাইল’ কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এমন পরিস্থিতির মধ্যেই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ দলের সাথে সম্পর্ক ছিন্ন করে বিদায় নিলেন তিনি।

বিদায়ী বার্তায় ক্যাবরেরা লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার পথচলা শেষ হলো। দীর্ঘ চার বছর চার মাস আমি এই দায়িত্বে ছিলাম, যা বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধান কোচের সবচেয়ে লম্বা সময়। আমি এমন সব অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি, যার প্রতিটি মুহূর্ত ছিল সার্থক।’

আরও পড়ুনঃ  প্রতিবন্ধী জলিলকে হুইলচেয়ার দিল ‘জেগে উঠো ফাউন্ডেশন’

তিনি আরও যোগ করেন, ‘আমরা মাঠে ও মাঠের বাইরে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। হাজারো ভক্তের সামনে খেলা থেকে শুরু করে দর্শকে ঠাসা স্টেডিয়ামে কাটানো সেই সব রাতগুলো সবসময় বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

আরও পড়ুনঃ  কালিগঞ্জে গৃহবধূ নির্যাতন: হাসপাতালে খাদিজা স্বামীর বিরুদ্ধে অভিযোগ

২০২২ সালের জানুয়ারিতে ক্যাবরেরা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন। তার অধীনে বাংলাদেশ মোট ৩৯টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ১০টি জয়, ১০টি ড্র এবং ১৯টি ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে। ক্যাবরেরার অধীনে পাওয়া ১০টি জয়ের মধ্যে সর্বোচ্চ ৩টি করে জয় এসেছে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। এছাড়া কম্বোডিয়ার বিপক্ষে দুটি এবং সিশেলস ও ভারতের বিপক্ষে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ।

জনপ্রিয় পোস্ট

গোবিন্দগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগ ‘আত্মহত্যা’ মামলা নিয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশ দলকে বিদায় জানিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা!

আপডেটের সময়: ০৬:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

বাংলাদেশ দলকে বিদায় জানিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দীর্ঘ চার বছরের সম্পর্কের অবসান ঘটলো। গত ৩০ এপ্রিল তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বাফুফে আর নতুন করে চুক্তি নবায়ন না করায় আনুষ্ঠানিকভাবে শেষ হলো ৪১ বছর বয়সী এই কোচের লাল-সবুজ অধ্যায়। বিদায়বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলের সঙ্গে কাটানো সময় নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা

সম্প্রতি হামজা চৌধুরী ও সামিত সোমদের মতো প্রবাসী ফুটবলাররা যখন বাংলাদেশ দলের জার্সি গায়ে অভিষেক ঘটেছে, ঠিক তখনই গুঞ্জন ওঠে ক্যাবরেরার জায়গায় নতুন কোনো ‘হাই প্রোফাইল’ কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এমন পরিস্থিতির মধ্যেই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ দলের সাথে সম্পর্ক ছিন্ন করে বিদায় নিলেন তিনি।

বিদায়ী বার্তায় ক্যাবরেরা লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার পথচলা শেষ হলো। দীর্ঘ চার বছর চার মাস আমি এই দায়িত্বে ছিলাম, যা বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধান কোচের সবচেয়ে লম্বা সময়। আমি এমন সব অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি, যার প্রতিটি মুহূর্ত ছিল সার্থক।’

আরও পড়ুনঃ  মুক্তাগাছার মনতলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩

তিনি আরও যোগ করেন, ‘আমরা মাঠে ও মাঠের বাইরে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। হাজারো ভক্তের সামনে খেলা থেকে শুরু করে দর্শকে ঠাসা স্টেডিয়ামে কাটানো সেই সব রাতগুলো সবসময় বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

আরও পড়ুনঃ  ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবে দোয়া মাহফিল, কমিটির পদ পুনর্বিন্যাস