Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বিদেশে পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতকারি বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল করিম গাইনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযোগ অনুযায়ী, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল করিম গাইন দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা জানান, কেউ ৭ লাখ, কেউ ১০ থেকে ১৪ লাখ, আবার কেউ ১৮ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন বিদেশ যাওয়ার আশায়। কিন্তু বছরের পর বছর পার হলেও কেউ বিদেশ যেতে পারেননি, এমনকি টাকা ফেরতও পাননি।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, টাকা ফেরতের জন্য যোগাযোগ করলে অভিযুক্ত ব্যক্তি উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন এবং দেশের বিভিন্ন জেলায় মিথ্যা মামলার হুমকি দেন। এতে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এদিকে, জানা গেছে যে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি প্রতারণা মামলায় নড়াইল সদর থানা পুলিশ আব্দুল করিমকে আটক করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে তাকে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ থানার সামনে জড়ো হন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে মারুফ হোসেন, আরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, ফরিদ হোসেন, সোহরাব হোসেন, মশিউর রহমান, আবুল কাশেম গাইনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, আব্দুল করিম দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। কখনো বিদেশে, কখনো ঢাকায় অবস্থান করে তিনি প্রতারণার কার্যক্রম চালিয়ে গেছেন। প্রায় পাঁচ বছর ধরে তিনি এলাকায় নিয়মিত আসেন না বলেও দাবি করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের প্রতারণার ঘটনায় সাধারণ মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। তাই দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের পাওনা অর্থ ফেরত দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বিদেশে পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতকারি বিরুদ্ধে মানববন্ধন

আপডেটের সময়: ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিদেশে পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতকারি বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল করিম গাইনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযোগ অনুযায়ী, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল করিম গাইন দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা জানান, কেউ ৭ লাখ, কেউ ১০ থেকে ১৪ লাখ, আবার কেউ ১৮ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন বিদেশ যাওয়ার আশায়। কিন্তু বছরের পর বছর পার হলেও কেউ বিদেশ যেতে পারেননি, এমনকি টাকা ফেরতও পাননি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, টাকা ফেরতের জন্য যোগাযোগ করলে অভিযুক্ত ব্যক্তি উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন এবং দেশের বিভিন্ন জেলায় মিথ্যা মামলার হুমকি দেন। এতে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এদিকে, জানা গেছে যে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি প্রতারণা মামলায় নড়াইল সদর থানা পুলিশ আব্দুল করিমকে আটক করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে তাকে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ থানার সামনে জড়ো হন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন