Dhaka ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বিপ্লবী কমরেড আব্দুল মতিন তালুকদারের স্বরণসভা অনুষ্ঠিত

দুনিয়ার মজদুর এক হও এই বৈপ্লবিক স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আজীবন বিপ্লবী জননেতা কমরেড আব্দুল মতিন তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে গাইবান্ধায় গোবিন্দগঞ্জে বাসদ উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়
সভার শুরুতে মহান এই বিপ্লবীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালা মানিক দেব-এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভূইয়া।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন কমরেড আব্দুল মতিন তালুকদার শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না তিনি ছিলেন একজন আদর্শবাদী ও ত্যাগী বিপ্লবী
মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মেহনতি মানুষের প্রতিটি লড়াইয়ে তিনি সম্মুখ সারিতে ছিলেন শোষিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন ও সমাজ পরিবর্তনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের।

বর্তমান দুঃশাসন ও পুঁজিতান্ত্রিক শোষণের হাত থেকে মুক্তি পেতে তার প্রদর্শিত বিপ্লবী পথই আমাদের পাথেয়
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড শওকত হোসেন আহমেদ,কমরেড আবুল কালাম আজাদ বাবুল এবং কমরেড সামসুল আলম জুলফিকার

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার জে এস ডি সভাপতি আয়ুব হোসেন সরকার উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম মতিন মোল্লা
উপজেলা সিপিবি র সাধারণ সম্পাদক আল মামুন মোবারক বাসদ কেন্দ্রীয় নেতা কমরেড সন্তোষ গুপ্ত সহ উপজেলার বাম-প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বক্তারা বলেন বর্তমান বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে
এই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটকালে বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই
আব্দুল মতিন তালুকদারের অসমাপ্ত সমাজতান্ত্রিক বিপ্লবকে সফল করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো
স্মরণ সভায় স্থানীয় বাসদ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন
বক্তারা মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বিপ্লবী কমরেড আব্দুল মতিন তালুকদারের স্বরণসভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:১২:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

দুনিয়ার মজদুর এক হও এই বৈপ্লবিক স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আজীবন বিপ্লবী জননেতা কমরেড আব্দুল মতিন তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে গাইবান্ধায় গোবিন্দগঞ্জে বাসদ উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়
সভার শুরুতে মহান এই বিপ্লবীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালা মানিক দেব-এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভূইয়া।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন কমরেড আব্দুল মতিন তালুকদার শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না তিনি ছিলেন একজন আদর্শবাদী ও ত্যাগী বিপ্লবী
মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মেহনতি মানুষের প্রতিটি লড়াইয়ে তিনি সম্মুখ সারিতে ছিলেন শোষিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন ও সমাজ পরিবর্তনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের।

বর্তমান দুঃশাসন ও পুঁজিতান্ত্রিক শোষণের হাত থেকে মুক্তি পেতে তার প্রদর্শিত বিপ্লবী পথই আমাদের পাথেয়
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড শওকত হোসেন আহমেদ,কমরেড আবুল কালাম আজাদ বাবুল এবং কমরেড সামসুল আলম জুলফিকার

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার জে এস ডি সভাপতি আয়ুব হোসেন সরকার উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম মতিন মোল্লা
উপজেলা সিপিবি র সাধারণ সম্পাদক আল মামুন মোবারক বাসদ কেন্দ্রীয় নেতা কমরেড সন্তোষ গুপ্ত সহ উপজেলার বাম-প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা