Dhaka ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে “বিভ্রান্তি” বাদীর সংবাদ সম্মেলন সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে শয়তানের নিঃশ্বাস” আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন

বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের নওগাঁও ভাঙ্গাপুল মুন্সিপাড়া গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী রুবি আক্তার স্বামীর উকিল শ্বশুর নুরজামানের ছেলের বিয়েতে অংশ নিতে যান। পারিবারিক ওই অনুষ্ঠানে তিনি বিভিন্ন কাজে সহযোগিতাও করেন। কিন্তু বিয়ের পরিবেশ হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার দিন শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে রুবি আক্তারের কথাকাটাকাটি হয়। স্থানীয়দের ভাষ্যমতে, ওই সামান্য বাকবিতণ্ডার জের ধরেই পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার

পরবর্তীতে একই এলাকার কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে রিয়াদ, রাশেদুল ইসলাম, সুজন ইসলাম, বুলেট ইসলাম, সিফাত ও শিহাবের নাম পাওয়া গেছে, দেশীয় অস্ত্র নিয়ে রুবি আক্তারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র

ঘটনার পরপরই তার স্বামী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহত গৃহবধূ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় বীরগঞ্জ থানাে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা দুঃখজনক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ প্রয়োজন।

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি

বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা

আপডেটের সময়: ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের নওগাঁও ভাঙ্গাপুল মুন্সিপাড়া গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী রুবি আক্তার স্বামীর উকিল শ্বশুর নুরজামানের ছেলের বিয়েতে অংশ নিতে যান। পারিবারিক ওই অনুষ্ঠানে তিনি বিভিন্ন কাজে সহযোগিতাও করেন। কিন্তু বিয়ের পরিবেশ হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার দিন শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে রুবি আক্তারের কথাকাটাকাটি হয়। স্থানীয়দের ভাষ্যমতে, ওই সামান্য বাকবিতণ্ডার জের ধরেই পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে বাস-কনটেইনার গাড়ি সংঘর্ষ,নিহত ১

পরবর্তীতে একই এলাকার কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে রিয়াদ, রাশেদুল ইসলাম, সুজন ইসলাম, বুলেট ইসলাম, সিফাত ও শিহাবের নাম পাওয়া গেছে, দেশীয় অস্ত্র নিয়ে রুবি আক্তারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে

ঘটনার পরপরই তার স্বামী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহত গৃহবধূ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় বীরগঞ্জ থানাে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ