Dhaka ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ ক্লিনিকে জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। এসময় বিভিন্ন অনিয়ম, মানসম্মত সেবা প্রদান না করা এবং আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৪ ও ২৫ ধারায় এ জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

অভিযানে ডক্টরস ক্লিনিককে ৩০ হাজার টাকা, সেফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলামসহ পুলিশ সদস্যরা।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

বীরগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ ক্লিনিকে জরিমানা

আপডেটের সময়: ১০:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বীরগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ ক্লিনিকে জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। এসময় বিভিন্ন অনিয়ম, মানসম্মত সেবা প্রদান না করা এবং আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৪ ও ২৫ ধারায় এ জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

অভিযানে ডক্টরস ক্লিনিককে ৩০ হাজার টাকা, সেফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলামসহ পুলিশ সদস্যরা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 