বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ৪ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২৮ জুন ২০২৬) পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রবিউল ইসলাম (৫৫), পিতা: মৃত ফজলুর রহমান, গ্রাম: দামাইক্ষেত্র। তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মো. কামরুল হাসান জিপু (৩৫), পিতা: আফতাব উদ্দিন, গ্রাম: ভাবকি। তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রমনাথ রায় (৬৫), পিতা: মৃত যতীন্দ্রনাথ রায়, গ্রাম: দামাইক্ষেত্র। তাকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বাবুল ঋষি (৫৬), পিতা: নান্টু ঋষি, গ্রাম: ভাবকি, থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর। তাকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত চার আসামিকে পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।




















