Dhaka ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় জিয়া খাল পুনঃখননের উদ্বোধন

ভেড়ামারায় জিয়া খাল পুনঃখননের উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘদিন পর জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পদ্মা নদীর কোলঘেঁষা এলাকায় এ পুনঃখনন কাজের উদ্বোধন করেন বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরিদা ইয়াসমিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত আদর্শ বাস্তবায়নের অংশ হিসেবে ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকের কথা চিন্তা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন পর আবারও জিয়া খাল খনন হওয়ায় কৃষকরা খুশি।”

আরও পড়ুনঃ  সাংবাদিক আশরাফুল ইসলামের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, দৈনিক পূর্ব দিগন্ত বার্তা পরিবারের পক্ষ থেকে

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম ও সদস্য সচিব শাহাজান আলী।

আরও পড়ুনঃ  নলতায় গভীর রাতে ঘোষ ডেয়ারির কারখানায় হামলা ভাঙচুর ও দখলের অভিযোগ

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  পারুলিয়া পশু হাটে বেচাকেনা কম ভোগান্তি বেশি- প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ৬০০ মিটার খাল পুনঃখনন করা হবে। খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার কৃষি সেচব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

জনপ্রিয় পোস্ট

ভেড়ামারায় জিয়া খাল পুনঃখননের উদ্বোধন

আপডেটের সময়: ০৬:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

ভেড়ামারায় জিয়া খাল পুনঃখননের উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘদিন পর জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পদ্মা নদীর কোলঘেঁষা এলাকায় এ পুনঃখনন কাজের উদ্বোধন করেন বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরিদা ইয়াসমিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত আদর্শ বাস্তবায়নের অংশ হিসেবে ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকের কথা চিন্তা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন পর আবারও জিয়া খাল খনন হওয়ায় কৃষকরা খুশি।”

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ২৩ মামলার আসামি ‘ডাইল করিম’ অস্ত্রসহ গ্রেপ্তার।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম ও সদস্য সচিব শাহাজান আলী।

আরও পড়ুনঃ  উখিয়ায় ৭ প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  সাংবাদিক পাপুলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী।