Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন! কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান।

যশোরে অস্ত্র ও ককটেলসহ শীর্ষ সন্ত্রাসী ‘গোল্ডেন সাব্বির’ গ্রেপ্তার

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক বিশেষ অভিযানে তার কাছ থেকে ০১টি পিস্তল ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

র‍্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ঘোপ সেন্ট্রাল রোডের একটি বাসায় অবস্থান করছে দুর্ধর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির। সংবাদের সত্যতা যাচাই করে র‍্যাবের একটি বিশেষ দল ওই ফ্ল্যাটে ঝটিকা অভিযান চালায়। তল্লাশিকালে রান্নাঘর থেকে একটি পিস্তল এবং শয়নকক্ষে খাটের পাশে লুকিয়ে রাখা অবস্থায় ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

গ্রেপ্তার সাব্বির যশোর সদরের চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা।

এর আগেও ২০২০ সালে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল সে। দীর্ঘদিন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল এই সন্ত্রাসী। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
জনপ্রিয় পোস্ট

আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন!

যশোরে অস্ত্র ও ককটেলসহ শীর্ষ সন্ত্রাসী ‘গোল্ডেন সাব্বির’ গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক বিশেষ অভিযানে তার কাছ থেকে ০১টি পিস্তল ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

র‍্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ঘোপ সেন্ট্রাল রোডের একটি বাসায় অবস্থান করছে দুর্ধর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির। সংবাদের সত্যতা যাচাই করে র‍্যাবের একটি বিশেষ দল ওই ফ্ল্যাটে ঝটিকা অভিযান চালায়। তল্লাশিকালে রান্নাঘর থেকে একটি পিস্তল এবং শয়নকক্ষে খাটের পাশে লুকিয়ে রাখা অবস্থায় ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

গ্রেপ্তার সাব্বির যশোর সদরের চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা।

এর আগেও ২০২০ সালে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল সে। দীর্ঘদিন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল এই সন্ত্রাসী। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা