Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

যশোরে কাবার্ড ভ্যান চাপায় বৃদ্ধ হকার নিহত; ঘাতক যানটি আটক

যশোরের পালবাড়ি মোড় এলাকায় দ্রুতগামী একটি কাবার্ড ভ্যান চাপায় মিজানুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ হকার নিহত হয়েছেন। ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পালবাড়ি ইমদাদের ফলের দোকানের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান যশোর কোতয়ালী থানার মমিন নগর (নওদাপাড়া) গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান পেশায় একজন হকার ছিলেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় নিজের কাজ শেষ করে তিনি পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পালবাড়ি এলাকায় ইমদাদের ফলের দোকানের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী কাবার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে শরীরের ওপর দিয়ে উঠে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে কাবার্ড ভ্যানটি আটকে ফেলে এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ
জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

যশোরে কাবার্ড ভ্যান চাপায় বৃদ্ধ হকার নিহত; ঘাতক যানটি আটক

আপডেটের সময়: ১১:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

যশোরের পালবাড়ি মোড় এলাকায় দ্রুতগামী একটি কাবার্ড ভ্যান চাপায় মিজানুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ হকার নিহত হয়েছেন। ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পালবাড়ি ইমদাদের ফলের দোকানের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান যশোর কোতয়ালী থানার মমিন নগর (নওদাপাড়া) গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান পেশায় একজন হকার ছিলেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় নিজের কাজ শেষ করে তিনি পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পালবাড়ি এলাকায় ইমদাদের ফলের দোকানের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী কাবার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে শরীরের ওপর দিয়ে উঠে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা :

দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে কাবার্ড ভ্যানটি আটকে ফেলে এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান।