যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১
যশোরে এক কোটি ৪০ লক্ষ টাকা মু্ল্যের ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পন্ন ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ সুমন মন্ডল (৪০) নামে এক পাচারকারী আটক করেছে (বিজিবি) সদস্যরা। রবিবার (২৬ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে নীলগঞ্জ ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। আটক সুমন নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামিয়া বাজার গ্রামের প্রাননাথ মন্ডলের ছেলে।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রীজের উপর অভিযান পরিচালনা করে একজনকে আটক করে। এসময় আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পন্ন ও একটি অর্ধেক স্বর্ণেরবার এবং নগদ ৭,৮৭৫/- টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি, আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।



















