যশোরে র্যাবের অভিযানে অস্ত্র-ককটেল বোমাসহ যুবক আটক
যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে জাকারিয়া ইসলাম রনি (২২) নামে এক যুবককে অস্ত্র- ককটেল বোমাসহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দুপুর ১২টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক রনি ওই এলাকার মনিরুল শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ওই বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রাখা হয়েছে। এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে একটি দেশীয় শুটারগান পিস্তল, দুটি ককটেল বোমাসহ রনিকে আটক করা হয়।
যশোর র্যাব-৬,কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
যশোরে র্যাবের অভিযানে অস্ত্র-ককটেল বোমাসহ যুবক আটক




















