Dhaka ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

যশোরে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবি’র কঠোর নিরাপত্তা

আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোর জেলার সীমান্ত এলাকাসহ যশোর শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পুজামন্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পূজামন্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ইতিমধ্যে দিন-রাত টহল, রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য চোরাচালান, নাশকতা ও দুস্কৃতিকারীদের যেকোনো তৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রতিটি পূজামন্ডপে দায়িত্বপ্রাপ্ত পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

এছাড়া ৪৯ বিজিবি কর্তৃক স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সাথে সমন্বয় করে পূজা শুরুর আগে থেকেই পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করছে। বিজিবি‘র দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পুজা মন্ডপে ২০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সর্বমোট ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে এসকল পুজা মন্ডপে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও সর্বোচ্চ নিরাপত্তার জন্য বিজিবির এপিসি প্লাটুন ও বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তবর্তী পূজামন্ডপ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজামন্ডপ কমিটির নেতাদের সঙ্গে প্রতিনিয়ত মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কোনো দুস্কৃতিকারী যেন উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে আগে থেকেই বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া যেকোন প্রয়োজনে তাৎক্ষনিক সহযোগিতা প্রদান করার জন্য যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। আসন্ন পূজাকে সামনে রেখে সীমান্তবর্তী বিওপি সমূহে জনবল বৃদ্ধি করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

যশোরে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবি’র কঠোর নিরাপত্তা

আপডেটের সময়: ০৯:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যশোরে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবি’র কঠোর নিরাপত্তা

আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোর জেলার সীমান্ত এলাকাসহ যশোর শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পুজামন্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পূজামন্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ইতিমধ্যে দিন-রাত টহল, রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য চোরাচালান, নাশকতা ও দুস্কৃতিকারীদের যেকোনো তৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রতিটি পূজামন্ডপে দায়িত্বপ্রাপ্ত পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে।

আরও পড়ুনঃ  অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

এছাড়া ৪৯ বিজিবি কর্তৃক স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সাথে সমন্বয় করে পূজা শুরুর আগে থেকেই পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করছে। বিজিবি‘র দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পুজা মন্ডপে ২০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সর্বমোট ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে এসকল পুজা মন্ডপে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও সর্বোচ্চ নিরাপত্তার জন্য বিজিবির এপিসি প্লাটুন ও বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তবর্তী পূজামন্ডপ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজামন্ডপ কমিটির নেতাদের সঙ্গে প্রতিনিয়ত মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি