যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন
যশোরের সামাজিক সংগঠন নাগরিক অধিকার আন্দোলন, যশোর -এর ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় শহরের নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন’স-এর দ্বিতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ‘রাইটস্ যশোর’-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে সভাপতি এবং মাসুদুজ্জামান মিঠুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. মতিয়ার রহমান (নির্বাহী পরিচালক, সারথী লজিস্টিক), বোরহানুস সুলতান (সাবেক অধ্যক্ষ) ও হাজী মো. সেলিম (সাবেক ডেপুটি কন্ট্রোলার অব অ্যাকাউন্টস); যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস এম আব্দুল্লাহ ও মাস্টার আশরাফুজ্জামান বাবু; সাংগঠনিক সম্পাদক জাহিদ গোলদার; কোষাধ্যক্ষ তাসলিমা আক্তার লিপা; প্রচার সম্পাদক মশিয়ার রহমান; দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব; পরিবেশ সম্পাদক আহসানউল্লাহ ময়না; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী।
সভায় নবনির্বাচিত সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নাগরিক অধিকার আন্দোলন, যশোরকে একটি কার্যকর, গ্রহণযোগ্য ও জনমুখী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি আরও বলেন, যশোরের নাগরিক অধিকার সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে সংগঠনটি সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।
সভা শেষে উপস্থিত সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




















