Dhaka ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে “বিভ্রান্তি” বাদীর সংবাদ সম্মেলন সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে শয়তানের নিঃশ্বাস” আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন

রক্তমাখা পাঞ্জাবি ও মোবাইল উদ্ধার নিখোঁজ আব্দুল গণী: পরিবারের কান্নায় ভারী চর আনন্দীপুর

ময়মনসিংহ সদর উপজেলার চর আনন্দীপুর উত্তরপাড়া গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনায় আব্দুল গণী নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ঘটনার পর তার রক্তমাখা পাঞ্জাবি ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার একটি পারিবারিক দরবারে আব্দুল গণীকে প্রকাশ্যে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগ উঠেছে, ফিরুজ, বাবুল, মিলন, দুলাল ও শুভসহ আরও কয়েকজন এ ঘটনায় জড়িত। ওই ঘটনার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আব্দুল গণী।

আরও পড়ুনঃ  সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা

নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে গ্রামের একটি নির্জন স্থান থেকে তার রক্তমাখা পাঞ্জাবি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে তার কোনো হদিস না পাওয়ায় পরিবারের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে বাস-কনটেইনার গাড়ি সংঘর্ষ,নিহত ১

আব্দুল গণীর পরিবারের দাবি, যারা তাকে হুমকি দিয়েছিল, তাদের আটক করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আব্দুল গণীর সন্ধান বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

এদিকে, নিখোঁজ আব্দুল গণীর ছোট ছেলে-মেয়েদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। বাবার অপেক্ষায় প্রহর গুনছে তারা। নাবালক সন্তানের হৃদয়বিদারক প্রশ্ন – আমরা কি আর বাবাকে দেখতে পাবো না?- এখন স্থানীয়দের মনেও নাড়া দিচ্ছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস -- এমপি

এ বিষয়ে স্থানীয়দের বক্তব্য, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত রহস্য উদঘাটন করা জরুরি। অন্যথায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ও পরিবার দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি

রক্তমাখা পাঞ্জাবি ও মোবাইল উদ্ধার নিখোঁজ আব্দুল গণী: পরিবারের কান্নায় ভারী চর আনন্দীপুর

আপডেটের সময়: ০৮:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ময়মনসিংহ সদর উপজেলার চর আনন্দীপুর উত্তরপাড়া গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনায় আব্দুল গণী নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ঘটনার পর তার রক্তমাখা পাঞ্জাবি ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার একটি পারিবারিক দরবারে আব্দুল গণীকে প্রকাশ্যে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগ উঠেছে, ফিরুজ, বাবুল, মিলন, দুলাল ও শুভসহ আরও কয়েকজন এ ঘটনায় জড়িত। ওই ঘটনার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আব্দুল গণী।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে গ্রামের একটি নির্জন স্থান থেকে তার রক্তমাখা পাঞ্জাবি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে তার কোনো হদিস না পাওয়ায় পরিবারের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

আরও পড়ুনঃ  চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা