Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত শোনেন। দিনব্যাপী গণসংযোগ শেষে বিকেল ৫টায় রতনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার আমির ক্বারী আফতাবুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন শাখার সেক্রেটারি মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এবং উপজেলা জয়েন্ট সেক্রেটারি ও কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মোশারফ হোসেন।

এছাড়া বক্তব্য দেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক শেখ আলমগীর হোসেন, রতনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মতিউর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আকছেদুর রহমান, রতনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম এবং ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি বাকি বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাই উন্নয়নের মূল ভিত্তি। রতনপুর ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনই তাঁর লক্ষ্য বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনগণের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা তাঁর অঙ্গীকার। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবা মূলক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আন্তরিক ভাবে কাজ করে যাওয়া হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সবুর সাইফুল।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

আপডেটের সময়: ০৭:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত শোনেন। দিনব্যাপী গণসংযোগ শেষে বিকেল ৫টায় রতনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার আমির ক্বারী আফতাবুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন শাখার সেক্রেটারি মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এবং উপজেলা জয়েন্ট সেক্রেটারি ও কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মোশারফ হোসেন।

এছাড়া বক্তব্য দেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক শেখ আলমগীর হোসেন, রতনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মতিউর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আকছেদুর রহমান, রতনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম এবং ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি বাকি বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাই উন্নয়নের মূল ভিত্তি। রতনপুর ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনই তাঁর লক্ষ্য বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনগণের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা তাঁর অঙ্গীকার। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবা মূলক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আন্তরিক ভাবে কাজ করে যাওয়া হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সবুর সাইফুল।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: