Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : গৃহবধূর গলায় ওড়নার ফাঁস, পলাতক স্বামী

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে নাসরিন বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার ব্রয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাসরিন বেগমকে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাঁর শয়নকক্ষে খুঁজতে যান। এ সময় ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন। ঘটনার পর বাড়িতে তাঁর স্বামীকে দেখতে না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

আরও পড়ুনঃ  করলা চুরির অভিযোগে নারীকে গাছে বেঁধে নির্যাতন

স্থানীয়দের ধারণা, রাতে সেহরি খাওয়ার পর কোনো একসময় তিনি শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে স্বামীর সঙ্গে মান-অভিমান থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে গৃহবধূর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁর স্বামী নুর আলম পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

আরো পড়ুন 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ধ*র্ষ*ণ মামলায় ৩ নম্বর: আসামি গ্রে*প্তা*র।

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার

রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেটের সময়: ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : গৃহবধূর গলায় ওড়নার ফাঁস, পলাতক স্বামী

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে নাসরিন বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার ব্রয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাসরিন বেগমকে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাঁর শয়নকক্ষে খুঁজতে যান। এ সময় ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন। ঘটনার পর বাড়িতে তাঁর স্বামীকে দেখতে না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা যুবক আটক মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশের সোপর্দ