যশোরের শার্শার গোগা সিমান্ত থেকে ১২ পিস ভারতীয় ইয়াবা ও নগদ ৩শ’ টাকাসহ রানা হোসেন (১৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক রানা হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোগা গ্রামের আবু সাঈদ মোড়লের ছেলে।
খুলনা (২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩ মার্চ ২০২৬) রাতে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২পিস ভারতীয় ইয়াবা এবং নগদ ৩শ’ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।




















