Dhaka ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, মতবিনিময় ও রাজনৈতিক হিসাব-নিকাশ। এরই মধ্যে বেনাপোলে পৌর যুবদল সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

দীর্ঘদিন ধরে রাজনীতি সাথে জড়িত থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং সামাজিক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি অনেকের কাছে পরিচিত মুখ।

বাহাদুরপুর ০১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি
বেলায়েত হোসেন বলেন,আসাদুজ্জামান আসাদ একজন স্মার্ট এবং মেধাবী নেতা। আমার বিশ্বাস সে এলাকার জন্য ভালো কিছু করবে।

বাহাদুরপুর ০৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিক বলেন,আমাদের অঞ্চলের মানুষের বিপদে আপদে সবসময় আসাদুজ্জামান আসাদ এগিয়ে আসেন। আগামীতে তাঁর মতো লোককেই সবার প্রয়োজন।

বাহাদুরপুর ৩নং ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ তহিদুর রহমান বলেন,আসাদুজ্জামান আসাদ একজন ভালো মনের মানুষ।সে যদি আগামী নির্বাচনে প্রার্থী হয়, তাহলে জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

এলাকাবাসীর মতে, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। যে কোনো সমস্যা বা প্রয়োজনে মানুষ সহজেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও অনেকে মন্তব্য করেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, চায়ের দোকান এবং সামাজিক আড্ডায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় আসাদুজ্জামান আসাদ নামও গুরুত্বের সঙ্গে উঠে আসছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে বেনাপোলে পৌর যুবদল সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

ভবিষ্যতেও মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন এবং জনগণের সেবায় কাজ করে যেতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে তাদের সিদ্ধান্তই হবে আমার সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

আপডেটের সময়: ০৬:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, মতবিনিময় ও রাজনৈতিক হিসাব-নিকাশ। এরই মধ্যে বেনাপোলে পৌর যুবদল সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

দীর্ঘদিন ধরে রাজনীতি সাথে জড়িত থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং সামাজিক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি অনেকের কাছে পরিচিত মুখ।

বাহাদুরপুর ০১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি
বেলায়েত হোসেন বলেন,আসাদুজ্জামান আসাদ একজন স্মার্ট এবং মেধাবী নেতা। আমার বিশ্বাস সে এলাকার জন্য ভালো কিছু করবে।

বাহাদুরপুর ০৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিক বলেন,আমাদের অঞ্চলের মানুষের বিপদে আপদে সবসময় আসাদুজ্জামান আসাদ এগিয়ে আসেন। আগামীতে তাঁর মতো লোককেই সবার প্রয়োজন।

বাহাদুরপুর ৩নং ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ তহিদুর রহমান বলেন,আসাদুজ্জামান আসাদ একজন ভালো মনের মানুষ।সে যদি আগামী নির্বাচনে প্রার্থী হয়, তাহলে জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

এলাকাবাসীর মতে, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। যে কোনো সমস্যা বা প্রয়োজনে মানুষ সহজেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও অনেকে মন্তব্য করেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, চায়ের দোকান এবং সামাজিক আড্ডায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় আসাদুজ্জামান আসাদ নামও গুরুত্বের সঙ্গে উঠে আসছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন