শ্যামনগরের নীল ডুমুর বাজার থেকে একটি অজগর উদ্ধার
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়ারের দোকান থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন )সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ, সিপিজির এবং ভিটিআরটির সদস্যরা সাপটি উদ্ধার করেন।
নীলডুমুর বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী হারুন জানান, সকালে দোকান খুলে ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান তিনি। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমায়। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে বন কর্মী ও সিপিজি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সতর্কতার সাতে সাপটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে প্রবেশ করেছে সে সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলে ধারণা করা হচ্ছে আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে আসছে।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, সাপটি যে স্থানে পাওয়া গেছে তার পিছনে নদী এবং সুন্দরবন হওয়ায় সে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে । সাপটির দৈর্ঘ্য ৫ ফুট ১০ ইঞ্চি এবং ওজন ছিল ২৮ কেজি।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক বন বিভাগের সদস্য, সিপিজি, ভিটিআরটি সহ স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে কলাগাছিয়া ইকো ট্যুরিজম ক্যাম্পে অবমুক্ত করা হয়েছে।




















