Dhaka ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

সংরক্ষিত আসনের নবনির্বাচিত এমপি সাবিরা সুলতানা মুন্নিকে যশোরে বর্ণাঢ্য সংবর্ধনা

সংরক্ষিত নারী আসন (৩১৪) থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নিকে বর্ণাঢ্য সংবর্ধনা জানিয়েছেন চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা।

বুধবার (০৬ মে) সকালে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছালে শত শত নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা ও মোটরশোভাযাত্রার মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান। সকাল পৌনে ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

পরে এমপি সাবিরা সুলতানা মুন্নি সরাসরি যশোর শহরের কারবালা কবরস্থানে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন।

পরবর্তীতে তিনি ঝিকরগাছায় নিজ বাসভবন এলাকায় ফিরে তাঁর স্বামী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলামের কবর জিয়ারত করেন। এরপর পর্যায়ক্রমে সাবেক ছাত্রনেতা শহীদ ওলিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিন আহমেদ এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আব্দুস সামাদ বড় সাহেবের কবর জিয়ারত করেন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

এ সময় ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা এবং পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢালীপাড়া একাদশ জয়ী।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী দফাদার এবং পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়াসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এমপির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় এমপি সাবিরা সুলতানা মুন্নি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

সংরক্ষিত আসনের নবনির্বাচিত এমপি সাবিরা সুলতানা মুন্নিকে যশোরে বর্ণাঢ্য সংবর্ধনা

আপডেটের সময়: ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

সংরক্ষিত আসনের নবনির্বাচিত এমপি সাবিরা সুলতানা মুন্নিকে যশোরে বর্ণাঢ্য সংবর্ধনা

সংরক্ষিত নারী আসন (৩১৪) থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নিকে বর্ণাঢ্য সংবর্ধনা জানিয়েছেন চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা।

বুধবার (০৬ মে) সকালে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছালে শত শত নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা ও মোটরশোভাযাত্রার মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান। সকাল পৌনে ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

পরে এমপি সাবিরা সুলতানা মুন্নি সরাসরি যশোর শহরের কারবালা কবরস্থানে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন।

পরবর্তীতে তিনি ঝিকরগাছায় নিজ বাসভবন এলাকায় ফিরে তাঁর স্বামী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলামের কবর জিয়ারত করেন। এরপর পর্যায়ক্রমে সাবেক ছাত্রনেতা শহীদ ওলিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিন আহমেদ এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আব্দুস সামাদ বড় সাহেবের কবর জিয়ারত করেন।

আরও পড়ুনঃ  রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে

এ সময় ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা এবং পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত