Dhaka ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

স্মিথকে পেছনে ফেলে রুটের বিশ্বরেকর্ড!

  • আকাশ দাশ সৈকত
  • আপডেটের সময়: ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • 58

স্মিথকে পেছনে ফেলে রুটের বিশ্বরেকর্ড!

অজি তারকা স্টিভ স্মিথকে পেছনে ফেলে স্পেশালিস্ট ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জো রুট।

টেস্ট ফিল্ডার হিসেবে সবসময় দৌঁড়ে এগিয়ে থাকা দুই ব্যাক্তি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ আর ইংল্যান্ডের জো রুট। এইবার সেই ইঁদুর-বিড়ালের দৌড়টা এগিয়ে গেলো আরেকটু। কারণ অজি ফিল্ডার স্মিথকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড নিজের নাম লিখে ফেললেন জো রুট।

এডবাস্টন টেস্টে ইংলিশ পেসার অলি রবিনসনের সুইং হওয়া বল আসাদ শফিকের ব্যাটের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে জো রুটের হাতে । আর এই একটি ক্যাচেই নতুন ইতিহাসের পাতায় রুট।

১২৫ টেস্টে ২৩৯ ইনিংসে অজি তারকা স্মিথের ২১৯টি ক্যাচ। তাঁর রেকর্ড টপকে টেস্ট ইতিহাসে ফিল্ডার হিসেবে রুটের ক্যাচ সংখ্যা এখন ২২০টি। এ জন্য রুট খেলেছেন ১৬৯ টেস্ট ৩২৩ ইনিংস।

রুট-স্মিথের পরে থাকা ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিডের ২১০ ও আরেক লঙ্কান গ্রেট মহেলা জয়াবর্ধনের নামের পাশে ২০৫টি ক্যাচ। টেস্টে রুট ছুটছেন শচীন টেন্ডুলকারের পেছনে। ১৪২৩১ রান ইংলিশ তারকার। শচীনের টেস্ট রান ১৫৯২১।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

স্মিথকে পেছনে ফেলে রুটের বিশ্বরেকর্ড!

আপডেটের সময়: ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬