Dhaka ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কানাইঘাটে সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে পৈশাচিক কায়দায় হত্যাকান্ডের প্রতিবাদে কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সাংবাদিক নেৃতৃবৃন্দ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডের নিন্দা জানিয়ে বলেন, সারাদেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা সন্ত্রাসী, অপরাধী, চাঁদাবাজ ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন দ্বারা নানাভাবে হামলা ও নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

সাংবাদিকরা প্রত্যাশা করেছিলেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিকরা নির্ভয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, কিন্তু তা হচ্ছে না। সম্প্রতি সময়ে সাংবাদিক নির্যাতনের ঘটনা বাড়ছে। সরকার এক্ষেত্রে নির্ভিকার রয়েছে, যার কারনে সন্ত্রাসীরা গাজীপুর শহরের মতো ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারিক কাজ সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি প্রদানের পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়ার আহবান জানান সাংবাদিকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুন নুর, তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী, ক্লাব সদস্য আসআদ আহমদ, মুফিজুর রহমান নাহিদ, সংবাদকর্মী মুফিজুর রহমান তালুকদার, অহিদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

মানববন্ধন পরবর্তী কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কানাইঘাটে সাংবাদিকদের মানববন্ধন

আপডেটের সময়: ০৫:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫