Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

সাতক্ষীরা জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট ২০২৬) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আগস্ট মাসের অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি, গুরুত্বপূর্ণ মামলাসমূহের তদন্ত কার্যক্রম, ওয়ারেন্ট ও সমন তামিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া আলামত সংক্রান্ত মামলা ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চলমান কার্যক্রম নিয়েও সভায় পর্যালোচনা করা হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

সভায় পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে অপরাধ সংঘটনের আগেই সম্ভাব্য অপরাধ সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

তিনি জেলার বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে থানাগুলোকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করা, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, সমন যথাযথভাবে তামিল এবং মামলার তদন্ত ও নিষ্পত্তির ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপরও সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের নিজ নিজ এলাকায় নিয়মিত তদারকি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব শাওন রেজাসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।

এছাড়াও সভায় ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

আপডেটের সময়: ০৭:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

সাতক্ষীরা জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট ২০২৬) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আগস্ট মাসের অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি, গুরুত্বপূর্ণ মামলাসমূহের তদন্ত কার্যক্রম, ওয়ারেন্ট ও সমন তামিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া আলামত সংক্রান্ত মামলা ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চলমান কার্যক্রম নিয়েও সভায় পর্যালোচনা করা হয়।

আরও পড়ুনঃ  কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার

সভায় পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে অপরাধ সংঘটনের আগেই সম্ভাব্য অপরাধ সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

তিনি জেলার বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে থানাগুলোকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করা, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, সমন যথাযথভাবে তামিল এবং মামলার তদন্ত ও নিষ্পত্তির ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপরও সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের নিজ নিজ এলাকায় নিয়মিত তদারকি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার