Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • ডেস্ক নিউজ
  • আপডেটের সময়: ০৮:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 189

প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির এক সভায় ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

এর আগে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপ-কমিটি এ বিষয়ে সুপারিশ প্রদান করে। সেই সুপারিশের আলোকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফ্যামিলি কার্ড প্রকল্পের পাইলটিং কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি উপজেলার একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামী ১০ মার্চ একযোগে এসব উপজেলায় কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে এ কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির সুবিধাভোগী মায়েরা আর্থিক সহায়তা পাবেন। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সরকারের বিশ্বাস, একজন নারী স্বাবলম্বী হলে একটি পরিবার স্বাবলম্বী হয় এবং এর মাধ্যমে আগামী প্রজন্মও উপকৃত হবে।
তিনি উল্লেখ করেন, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার। প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিকল্পনা ও তদারকিতে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

আরো পড়ুন

ফ্যামিলি কার্ডের আওতায় সুবিধাভোগীরা প্রতি মাসে দুই হাজার পাঁচশত (২,৫০০) টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানান মন্ত্রী।

ইপেপার

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটের সময়: ০৮:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির এক সভায় ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি