Dhaka ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​৩ মাসেই ভেঙে পড়ছে ১০ কোটির রাস্তা, ক্ষোভে বেড়াবাসী

সংস্কারের মাত্র তিন মাস পেরোতে না পেরোতেই বেহাল দশায় পরিণত হয়েছে পাবনার বেড়া পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়ক। সামান্য বৃষ্টিতেই রাস্তার পাড় ভেঙে এখন মূল সড়কও ধসে পড়ছে। জনগণের কষ্টার্জিত ১০ কোটি টাকা ব্যয়ে করা এই সংস্কার কাজ নিছক ‘দায়সারা’ ছিল বলে অভিযোগ স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম গাফিলতি এবং অনিয়মের কারণেই এত দ্রুত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ :

​সরেজমিনে দেখা যায়, বেড়া পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ কানাইবাড়ি মোড় হতে হাটুরিয়া চারমাথা মোড় পর্যন্ত সড়কটি সম্প্রতি ১০ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র ৩ মাস পার হতে না হতেই রাস্তাটির বিভিন্ন স্থানে ভাঙন ও ধস দেখা দিয়েছে। বেড়া উপজেলা গেটের সামনের এই গুরুত্বপূর্ণ রাস্তাটির পাড় ভেঙে বর্তমানে মূল সড়কের অংশ ভাঙতে শুরু করেছে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুরু থেকেই রাস্তাটির সংস্কার কাজে চরম অনিয়ম করা হয়েছে। নামমাত্র সামগ্রী ব্যবহার করে যেনতেনভাবে কাজটি শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
​এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “১০ কোটি টাকা কোনো ছোট অঙ্ক নয়। আমাদের ট্যাক্সের এই বিপুল পরিমাণ টাকা খরচ করে রাস্তা মেরামত করা হলো, অথচ তিন মাসও টিকল না! সামান্য বৃষ্টিতেই যদি রাস্তা ধসে যায়, তবে এই কাজের মান কেমন ছিল তা সহজেই বোঝা যায়। এই দায়সারা কাজের দায়ভার এখন কে নেবে?

​উপজেলা গেটের সামনের এই প্রধান সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ যাতায়াত করেন। কয়েক বছর নষ্ট থাকার পর মেরামত হওয়ার পর এত দ্রুত রাস্তাটির পার ভেঙে রাস্তায় স্থায়িত্ব প্রশ্নে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। দ্রুত এই অনিয়মের তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সড়কটি স্থায়ী ও টেকসইভাবে সংস্কারের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

জনপ্রিয় পোস্ট

​৩ মাসেই ভেঙে পড়ছে ১০ কোটির রাস্তা, ক্ষোভে বেড়াবাসী

আপডেটের সময়: ০৯:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

​৩ মাসেই ভেঙে পড়ছে ১০ কোটির রাস্তা, ক্ষোভে বেড়াবাসী

সংস্কারের মাত্র তিন মাস পেরোতে না পেরোতেই বেহাল দশায় পরিণত হয়েছে পাবনার বেড়া পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়ক। সামান্য বৃষ্টিতেই রাস্তার পাড় ভেঙে এখন মূল সড়কও ধসে পড়ছে। জনগণের কষ্টার্জিত ১০ কোটি টাকা ব্যয়ে করা এই সংস্কার কাজ নিছক ‘দায়সারা’ ছিল বলে অভিযোগ স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম গাফিলতি এবং অনিয়মের কারণেই এত দ্রুত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন