Dhaka ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

৭ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, শরীয়তপুরের মাদক কারবারি গ্রেফতার।

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় সিএমপির ডিবি (বন্দর) বিভাগের এক বিশেষ অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি কাভার্ড ভ্যানসহ  শহিদ (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ (৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মইজ্জ্যারটেক সিডিএ স্থায়ী গরুর বাজার সংলগ্ন “শুক্কুর স্টোর” চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

মহানগর ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিপিএম-সেবা এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক কারবারি মো. শহিদ শরীয়তপুর জেলার গোসাইর হাট থানার নাগের পাড়া ইউনিয়নের রানীসার (মতলবের বাড়ী/প্যাদার বাড়ী) এলাকার মৃত মো. মোতালেব হোসেন ও মৃত মনোয়ারা বেগমের পুত্র।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

যা উদ্ধার করা হয়েছে:

ইয়াবা: ৭,০০০ (সাত হাজার) পিস।

ইয়াবা পাচারে ব্যবহৃত ০১টি নীল-হলুদ রঙের পুরাতন কাভার্ড ভ্যান ট্রাক।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মো. শহিদ একজন পেশাদার মাদক কারবারি। এর আগেও দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রুজু রয়েছে। তার নামে থাকা পূর্বের মামলাগুলো হলো:

১. যশোর জেলা: বেনাপোল পোর্ট থানা (এফআইআর নং-০৫, তারিখ: ০২/০১/২০২০ ইং; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮)।
২. গাইবান্ধা জেলা: সাদুল্যাপুর থানা (এফআইআর নং-১৫, তারিখ: ১০/১২/২০২৪ ইং; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮)।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

ডিবি পুলিশ জানায়, এই ঘটনার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে সিএমপির কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(গ)/৩৮ ধারায় একটি নতুন মামলা (মামলা নং-০৩, তারিখ-০৩/০৭/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ডিবি সুত্রে জানানো হয়।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

৭ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, শরীয়তপুরের মাদক কারবারি গ্রেফতার।

আপডেটের সময়: ০৭:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬