Dhaka ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

কালিগঞ্জে ব্যবসায়ীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে এক ব্যবসায়ীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শুক্রবার (১০ জুলাই, ২০২৬) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শাহাজান সরদার।লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত মঙ্গলবার (৮ জুলাই) তার বাড়িতে আত্মীয়-স্বজনদের দাওয়াত ছিল। জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারলেও সন্ধ্যার দিকে তার এক নিকটাত্মীয় ও ওই আত্মীয়ের এক প্রতিবেশী তার বাড়ির উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

পথে উপজেলার পানিয়া গ্রামের মোল্লাপাড়া এলাকায় পৌঁছালে কয়েক জন নেশাগ্রস্ত ও বিপথগামী যুবক তাদের পথরোধ করে এবং তার নারী আত্মীয়কে হেনস্তার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি ওই যুবকদের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তারা তার সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করে।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

এ সময় তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ‘সাতক্ষীরা টেলিভিশন’ নামের একটি অনলাইন অনিবন্ধিত পেজে “কালিগঞ্জের পানিয়ায় হাজী মধু ব্যবসায়ী গভীর রাতে মহিলার সঙ্গে আটক” শিরোনামে প্রচার করা হয় বলে অভিযোগ করেন তিনি।মো. শাহাজান সরদারের দাবি, প্রচারিত ভিডিও ও শিরোনামের তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

তাকে সামাজিক ও ব্যবসায়িক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি মহল পরিকল্পিত ভাবে এ ধরনের অপপ্রচার চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

কালিগঞ্জে ব্যবসায়ীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৮:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কালিগঞ্জে ব্যবসায়ীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে এক ব্যবসায়ীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শুক্রবার (১০ জুলাই, ২০২৬) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শাহাজান সরদার।লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত মঙ্গলবার (৮ জুলাই) তার বাড়িতে আত্মীয়-স্বজনদের দাওয়াত ছিল। জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারলেও সন্ধ্যার দিকে তার এক নিকটাত্মীয় ও ওই আত্মীয়ের এক প্রতিবেশী তার বাড়ির উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

পথে উপজেলার পানিয়া গ্রামের মোল্লাপাড়া এলাকায় পৌঁছালে কয়েক জন নেশাগ্রস্ত ও বিপথগামী যুবক তাদের পথরোধ করে এবং তার নারী আত্মীয়কে হেনস্তার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি ওই যুবকদের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তারা তার সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

এ সময় তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ‘সাতক্ষীরা টেলিভিশন’ নামের একটি অনলাইন অনিবন্ধিত পেজে “কালিগঞ্জের পানিয়ায় হাজী মধু ব্যবসায়ী গভীর রাতে মহিলার সঙ্গে আটক” শিরোনামে প্রচার করা হয় বলে অভিযোগ করেন তিনি।মো. শাহাজান সরদারের দাবি, প্রচারিত ভিডিও ও শিরোনামের তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ