Dhaka ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার। রাজারহাটে অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে বাইকে আগুন, ভুয়া শিরোনাম নিয়ে ক্ষোভ মালিকের বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা

কালিগঞ্জে সিফাত ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

দীর্ঘ অপেক্ষা ও নানা ভোগান্তির পর অবশেষে সংবর্ধনা পেলেন মেধাবী শিক্ষার্থী ও গুণীজনরা। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সায়েদুল ইসলাম ফাউন্ডেশন দুলাবালা (SIFAD)-এর উদ্যোগে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায় থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ২৫ জন মেধাবী শিক্ষার্থী ও ৫ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনার জন্য মনোনীত করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রতনপুর ইউনিয়নের পিডিকে ফুটবল মাঠে দুপুর ১টায় সংবর্ধনা গ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।কর্মসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১২টা থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে অপেক্ষা শুরু করেন। তবে নির্ধারিত সময়ে অতিথিরা উপস্থিত না হওয়ায় দীর্ঘ সময় ধরে সবাইকে অপেক্ষা করতে হয়।

আরও পড়ুনঃ  ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

বিকেল ৩টা পর্যন্ত কোনো অতিথি না আসায় উপস্থিতদের হাতে পানি ও হালকা নাস্তা বিতরণ করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে অতিথিরা এলেও অনুষ্ঠানস্থলে কম লোকজন দেখে তারা পাশের একটি বিদ্যালয়ে অবস্থান নেন। শেষ পর্যন্ত বিকেল পৌনে ৪টার দিকে অতিথিরা মঞ্চে উপস্থিত হলে অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীর সংখ্যা ছিল সীমিত। বিকেল ৪টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়া অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে একটি করে ল্যাপটপ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি এমবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আব্দুল মজিদসহ পাঁচজন গুণী ব্যক্তির হাতে সম্মাননা চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে সায়েদুল ইসলাম ফাউন্ডেশন দুলাবালার সহ-সভাপতি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সচিব এবং এসডিএফ-এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় প্রায় ১.৮ লাখ শিশু আসছে হাম রুবেলার টিকার আওতায়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনিস-আর-রেজা, উপ-পরিচালক ড. এস এম সাজ্জাদ হোসেন, কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ, কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান, নলতা আহসানিয়া মিশন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. হাবিবুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে প্রমুখ।

জনপ্রিয় পোস্ট

রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত

কালিগঞ্জে সিফাত ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেটের সময়: ০৯:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

দীর্ঘ অপেক্ষা ও নানা ভোগান্তির পর অবশেষে সংবর্ধনা পেলেন মেধাবী শিক্ষার্থী ও গুণীজনরা। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সায়েদুল ইসলাম ফাউন্ডেশন দুলাবালা (SIFAD)-এর উদ্যোগে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায় থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ২৫ জন মেধাবী শিক্ষার্থী ও ৫ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনার জন্য মনোনীত করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রতনপুর ইউনিয়নের পিডিকে ফুটবল মাঠে দুপুর ১টায় সংবর্ধনা গ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।কর্মসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১২টা থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে অপেক্ষা শুরু করেন। তবে নির্ধারিত সময়ে অতিথিরা উপস্থিত না হওয়ায় দীর্ঘ সময় ধরে সবাইকে অপেক্ষা করতে হয়।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

বিকেল ৩টা পর্যন্ত কোনো অতিথি না আসায় উপস্থিতদের হাতে পানি ও হালকা নাস্তা বিতরণ করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে অতিথিরা এলেও অনুষ্ঠানস্থলে কম লোকজন দেখে তারা পাশের একটি বিদ্যালয়ে অবস্থান নেন। শেষ পর্যন্ত বিকেল পৌনে ৪টার দিকে অতিথিরা মঞ্চে উপস্থিত হলে অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীর সংখ্যা ছিল সীমিত। বিকেল ৪টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়া অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে একটি করে ল্যাপটপ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি এমবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আব্দুল মজিদসহ পাঁচজন গুণী ব্যক্তির হাতে সম্মাননা চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে সায়েদুল ইসলাম ফাউন্ডেশন দুলাবালার সহ-সভাপতি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সচিব এবং এসডিএফ-এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ।

আরও পড়ুনঃ  জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চায় নাগরিক কমিটি