Dhaka ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

কালিগঞ্জ প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বেলা ১১টায় প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল। এছাড়া সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য ফজলুল হক, শিমুল হোসেন এবং তাপস কুমার ঘোষ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। কিন্তু বর্তমান সময়ে নানা বাধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সাংবাদিকরা। তাই তাদের নিরাপত্তা, স্বাধীনতা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা শুধু সাংবাদিকদের জন্য নয়, এটি জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করে। এ অধিকার রক্ষায় সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল মহলকে আরও আন্তরিক ও সচেতন হতে হবে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

কালিগঞ্জ প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

আপডেটের সময়: ০৭:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

কালিগঞ্জ প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বেলা ১১টায় প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল। এছাড়া সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য ফজলুল হক, শিমুল হোসেন এবং তাপস কুমার ঘোষ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। কিন্তু বর্তমান সময়ে নানা বাধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সাংবাদিকরা। তাই তাদের নিরাপত্তা, স্বাধীনতা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা শুধু সাংবাদিকদের জন্য নয়, এটি জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করে। এ অধিকার রক্ষায় সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল মহলকে আরও আন্তরিক ও সচেতন হতে হবে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ