Dhaka ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ বীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন মাদকবিরোধী মানববন্ধন প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬
লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের তদারকি

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের তদারকি, লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

দিনাজপুরের কাহারোল উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালনা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ ২০২৬) কাহারোল উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ধারাবাহিক তদারকি কার্যক্রমের অংশ হিসেবে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল মোড়, কাহারোল এবং এর সংলগ্ন মাস্টার ফার্মেসি পরিদর্শন করেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং বিশেষজ্ঞ চিকিৎসক, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. মামুন অর রশীদ।

আরও পড়ুনঃ  বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের এই দুই শীর্ষ কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা কর্তৃক ইস্যুকৃত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা নীতিমালার আলোকে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স এবং অন্যান্য শর্তাবলি যাচাই-বাছাই করেন।

এ সময় দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ লাইসেন্স ও প্রয়োজনীয় শর্তপূরণ সম্পন্ন হয়নি। ফলে সকল শর্ত পূরণ করে বৈধ লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নির্দেশনা অমান্য করে যদি কোনো প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে যায়, তবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।

এদিকে, পরিদর্শনকালে মাস্টার ফার্মেসিতে বৈধ ড্রাগ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এ সময় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. সামিউল ইসলাম উপস্থিত ছিলেন এবং তদারকি কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জনগণের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আরো পড়ুন

লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের তদারকি

আপডেটের সময়: ১২:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের তদারকি, লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

দিনাজপুরের কাহারোল উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালনা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ ২০২৬) কাহারোল উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ধারাবাহিক তদারকি কার্যক্রমের অংশ হিসেবে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল মোড়, কাহারোল এবং এর সংলগ্ন মাস্টার ফার্মেসি পরিদর্শন করেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং বিশেষজ্ঞ চিকিৎসক, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. মামুন অর রশীদ।

আরও পড়ুনঃ  চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার: একাধিক মামলার আসামি পিয়াল হাসান আটক

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের এই দুই শীর্ষ কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা কর্তৃক ইস্যুকৃত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা নীতিমালার আলোকে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স এবং অন্যান্য শর্তাবলি যাচাই-বাছাই করেন।

এ সময় দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ লাইসেন্স ও প্রয়োজনীয় শর্তপূরণ সম্পন্ন হয়নি। ফলে সকল শর্ত পূরণ করে বৈধ লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নির্দেশনা অমান্য করে যদি কোনো প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে যায়, তবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।

এদিকে, পরিদর্শনকালে মাস্টার ফার্মেসিতে বৈধ ড্রাগ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এ সময় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. সামিউল ইসলাম উপস্থিত ছিলেন এবং তদারকি কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জনগণের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  ধ*র্ষ*ণ মামলায় ৩ নম্বর: আসামি গ্রে*প্তা*র।