Dhaka ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

খাল খনন কার্যক্রম পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি  

লরামপুর তেল মাখারঘাট খাল খনন

বলরামপুর তেল মাখারঘাট খাল খনন কার্যক্রম পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর এলাকার
গুরুত্বপূর্ণ তেল মাখারঘাট খাল খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খাল খনন প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাস্তবায়নের মান এবং স্থানীয় জনগণের উপকারে এর কার্যকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য গ্রহণ করেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হবে, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকার সামগ্রিক পানি ব্যবস্থাপনা উন্নত হবে। এতে করে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও উল্লেখ করেন, পানি প্রবাহের স্বাভাবিকতা ফিরিয়ে আনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, বলরামপুর তেল মাখারঘাট খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে। ফলে কৃষিনির্ভর জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

আরো পড়ুন

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ই-পেপার

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়
জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

খাল খনন কার্যক্রম পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি  

আপডেটের সময়: ০৮:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বলরামপুর তেল মাখারঘাট খাল খনন কার্যক্রম পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর এলাকার
গুরুত্বপূর্ণ তেল মাখারঘাট খাল খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খাল খনন প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাস্তবায়নের মান এবং স্থানীয় জনগণের উপকারে এর কার্যকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য গ্রহণ করেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হবে, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকার সামগ্রিক পানি ব্যবস্থাপনা উন্নত হবে। এতে করে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও উল্লেখ করেন, পানি প্রবাহের স্বাভাবিকতা ফিরিয়ে আনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, বলরামপুর তেল মাখারঘাট খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে। ফলে কৃষিনির্ভর জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

আরো পড়ুন

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ই-পেপার

আরও পড়ুনঃ  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল