Dhaka ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

গাইবান্ধার ৫টি আসনের ফলাফল, ৪টিতে জামায়াত, ১টিতে বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জেলার চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় অর্জন করেছে।

জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)

মোট ১২৩টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান ১,১৬,১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৯,৬১৪ ভোট।

গাইবান্ধা-২ (সদর)মোট ১১৮টি ভোটকেন্দ্রের ফলাফলে মো. আব্দুল করিম ১,২১,০৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯১,৩০৩ ভোট এবং মো. আব্দুর রশীদ সরকার পেয়েছেন ২০,৯৮৭ ভোট।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম লেবু ১,৫৬,৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১,৩০,৩৬৯ ভোট।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শামীম কাওছার লিংকন ১,৩৬,০০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার পেয়েছেন ১,৩০,০০০ ভোট। প্রায় ৬,০০০ ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করেন।

আরও পড়ুনঃ  শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি)মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ৮৭,৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ফারুক আলম পেয়েছেন ৭৩,২৮৯ ভোট। ১৪,৩২৮ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন।

জেলার পাঁচটি আসনের সার্বিক ফলাফলে দেখা যায়, গাইবান্ধায় চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রশাসন জানিয়েছে, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

গাইবান্ধার ৫টি আসনের ফলাফল, ৪টিতে জামায়াত, ১টিতে বিএনপির জয়

আপডেটের সময়: ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জেলার চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় অর্জন করেছে।

জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)

মোট ১২৩টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান ১,১৬,১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৯,৬১৪ ভোট।

গাইবান্ধা-২ (সদর)মোট ১১৮টি ভোটকেন্দ্রের ফলাফলে মো. আব্দুল করিম ১,২১,০৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯১,৩০৩ ভোট এবং মো. আব্দুর রশীদ সরকার পেয়েছেন ২০,৯৮৭ ভোট।

আরও পড়ুনঃ  জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম লেবু ১,৫৬,৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১,৩০,৩৬৯ ভোট।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শামীম কাওছার লিংকন ১,৩৬,০০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার পেয়েছেন ১,৩০,০০০ ভোট। প্রায় ৬,০০০ ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করেন।

আরও পড়ুনঃ  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল