Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
@ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬ ডিহিতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া নড়িয়ায় জ’ন’দু’র্ভো’গ এড়াতে ইজারামুক্ত খেয়াঘাট। কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস

গাজায় ভয়াবহ এক শ্বাসতন্ত্রজনিত ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের অবরোধের কারণে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে না পারায় শিশুসহ বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে ভোগা মানুষের মধ্যে প্রাণহানি বাড়ছে। আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেছেন, গাজার স্বাস্থ্যব্যবস্থা এখন ধসে পড়ার পর্যায়ে পৌঁছেছে।

আবু সালমিয়া জানিয়েছেন, এই ভাইরাসটি সম্ভবত ফ্লু বা করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত এবং সব বয়সী মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। টিকাদানের অভাব, তীব্র অপুষ্টি ও যুদ্ধজনিত মানসিক আঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আক্রান্তরা প্রায় দুই সপ্তাহ পর্যন্ত উচ্চ জ্বর, মাথাব্যথা, গিঁট ও হাড়ে ব্যথা এবং বমির মতো উপসর্গে ভুগছেন, যা অনেক ক্ষেত্রে নিউমোনিয়ায় রূপ নিচ্ছে।

আরও পড়ুনঃ  স্পিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

তিনি বলেন, বিশেষ করে বাস্তুচ্যুত পরিবারের মধ্যে যারা ঠান্ডা ও আর্দ্র পরিবেশে সুরক্ষা না পাওয়া তাঁবুতে বসবাস করছেন, তাদের জন্য এই পরিস্থিতি প্রাণঘাতী। যুদ্ধবিরতির একশো দিনের বেশি সময় পার হলেও গাজার স্বাস্থ্য ব্যবস্থার অবনতি থামছে না।

আরও পড়ুনঃ  ঘাট এলাকায় সার গোডাউন ঘিরে অবস্থান কর্মসূচির ঘোষণা

হাসপাতালে ন্যূনতম চিকিৎসা সরঞ্জামের অভাব মারাত্মক, অ্যান্টিবায়োটিক ও ক্যানসারের ওষুধ নেই, কিডনি ডায়ালাইসিসের ওষুধ ও মানসিক রোগীদের চিকিৎসা কেন্দ্র ধ্বংসপ্রাপ্ত। গাজার প্রায় ৭০% চিকিৎসা পরীক্ষাগার বন্ধ, যা রোগ নির্ণয়ে বাধা সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ  আইপিএল শেষ কার্সের ! ডাক পেলেন মাদুশঙ্কা!

আবু সালমিয়া ইসরায়েলকে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহে বাধা দেওয়ার জন্য দায়ী করেছেন। তিনি বলেন, প্রাণরক্ষাকারী ওষুধ আটকে দিয়ে অপ্রয়োজনীয় পণ্য ঢুকতে দেয়া হচ্ছে, যা পরিকল্পিত ক্ষতি।

জনপ্রিয় পোস্ট

@ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস

আপডেটের সময়: ১২:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬